Lake Town
Bengal Liberty: লেকটাউন এলাকায় গৃহশিক্ষকের বিরুদ্ধে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক অনিমেষ নাগকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। আজ ধৃতকে আদালতে তোলা হবে।

ঘটনার বিবরণ (Lake Town)
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষক প্রতিদিনের মতোই ছাত্রীকে পড়ানোর নাম করে ডেকেছিলেন। অভিযোগ, পড়ানোর সময় ওই ছাত্রীকে কৌশলে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে দেওয়া হয়। ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়লে গৃহশিক্ষক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে জ্ঞান ফেরার পর ছাত্রীটি পুরো বিষয়টি বাড়িতে জানায়।

পুলিশের পদক্ষেপ (Lake Town)
ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত অনিমেষ নাগকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের পরিচিত ওই শিক্ষক ঘটনার দিন একাই ছিলেন ছাত্রীর সাথে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষকের মতো পেশায় যুক্ত একজনের বিরুদ্ধে এমন ন্যক্কারজনক অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে।

