ISKON mid day meal
Bengal Liberty
রাজ্যের মিড ডে মিল প্রকল্পে বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১ আগস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নেবে ইসকন। পাশাপাশি, প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মাথাপিছু খাদ্য বরাদ্দও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডিম বিতর্কের আবহে এই ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছে।
.
পশ্চিমবঙ্গ সরকার সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয়গুলোতে আয়োজিত খাবারের পুষ্টি ও মান উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে:-
✅ স্বাস্থ্যক্ষেত্র: সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ‘ ডায়েট’-এর খরচ ৫৬.৬৪… pic.twitter.com/GbBh4gWGvW
— Suvendu Adhikari (@SuvenduWB) July 13, 2026
মিড ডে মিলে বড় পরিবর্তন Suvendu Adhikari
সোমবার বিকাশ ভবনে শিক্ষা ও পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকার মিড ডে মিল বিতরণের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই প্রকল্পে ইসকন ভর্তুকিও দেবে এবং পড়ুয়াদের জন্য উন্নত মানের খাবার সরবরাহ করবে।

শুধু দায়িত্ব বদলই নয়, পড়ুয়াদের পুষ্টির কথা বিবেচনা করে খাদ্য বরাদ্দও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন প্রাথমিক স্তরের প্রতিটি পড়ুয়ার জন্য মাথাপিছু ৬ টাকা ৭৮ পয়সা বরাদ্দ ছিল। আগামী আগস্ট মাস থেকে সেই বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, সম্প্রতি মিড ডে মিলে ডিম বিতরণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, “আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করুন। বাকিটা ১ আগস্ট বলব।” তাঁর এই মন্তব্য ঘিরে শিক্ষা ও রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

