Suvendu Adhikari
Bengal Liberty
অরণ্য সপ্তাহ ২০২৬ এর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। মঙ্গলবার সল্টলেকের বনবিতানে নিজের হাতে গাছ পুঁতে ‘অরণ্য সপ্তাহে’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী মনোজ ওঁরাওয়ের উদ্যোগে এক কোটি দশ লক্ষ গাছ বিতরণ করা হল ছাত্রছাত্রীদের। প্রধানমন্ত্রীর ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে হাতেকলমে কাজ করে দেখাল বন দফতর। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, ” বাংলাকে সবুজ, দূষণমুক্ত করতে হবে। এক বছরে দশ কোটি গাছ লাগাব ”

মঙ্গলবার সকালে সল্টলেক বনবিতানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন দফতর মন্ত্রী মনোজ ওঁরাও, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ আরও অনেকে। আজ থেকে শুরু ‘ অরণ্য সপ্তাহ’ চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। নিজের হাতে গাছ পুঁতলেন মুখ্যমন্ত্রী নিজে। বাংলাকে সবুজ করে তোলার বার্তা দিলেন তিনি।

