Taslima Nasrin
Bengal Liberty:
প্রায় ২০ বছর পর ফের কলকাতায় আসছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ফেসবুক পোস্টে নিজেই কলকাতা সফরের কথা জানিয়েছেন তসলিমা। ২০০৭ সালে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জেরে তাঁকে কলকাতা ছাড়তে হয়েছিল। এরপর একাধিকবার ফেরার উদ্যোগ হলেও নিরাপত্তাজনিত কারণে তা বাস্তবায়িত হয়নি।

ফেসবুকে সুখবর দিলেন নিজেই Taslima Nasrin
‘সেক্যুলার মিশন’ ও ‘এইচআরবিএফএফ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মৌলবাদের বিরুদ্ধে তাঁর অবস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দীর্ঘদিনের লড়াইকে সম্মান জানানো হবে। আয়োজকদের বক্তব্য, মৌলবাদের বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অবস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তাঁর লড়াইকে সম্মান জানাতেই এই আমন্ত্রণ। এবং লেখিকা নিজে ফেসবুকে কলকাতায় আসার কথা জানিয়েছেন। দীর্ঘ বিরতির পর তসলিমা নাসরিনের কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই সাহিত্য ও সংস্কৃতি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তসলিমা নাসরিনের ইসলাম, নারী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান তাঁকে আন্তর্জাতিক পরিচিতি দিলেও, তাঁর লেখাকে ঘিরে বারবার বিতর্ক ও প্রতিবাদ হয়েছে। এখন নজর, দীর্ঘ বিরতির পর ১ অগস্ট কলকাতায় তাঁর অনুষ্ঠান কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

