Kasturi Goswami Joins BJP
Kasturi Goswami Joins BJP

ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপিতে একঝাঁক নতুন মুখ, (Kasturi Goswami Joins BJP) যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী

Bengal Liberty Desk, ১৭ ফেব্রুয়ারি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই রাজ্য-রাজনীতিতে এবার বড় চমক। বাম আমলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে আইনজীবী কস্তুরী গোস্বামী বিধানসভা নির্বাচনের আগে যোগ দিলেন বিজেপিতে (Kasturi Goswami Joins BJP)। রাজনৈতিক মহলে তাঁর এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ ক্ষিতি গোস্বামী দীর্ঘদিন বাম রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক শিবিরে অবস্থান এখন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে (Kasturi Goswami Joins BJP)।

আজ, মঙ্গলবার সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য বিভিন্ন সমাজসেবামূলক ও জাতীয় স্বার্থে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের নিজেদের দলে স্বাগত জানান (Kasturi Goswami Joins BJP)।

বিজেপিতে যোগদান করলেন কারা (Kasturi Goswami Joins BJP)?

Kasturi Goswami Joins BJP
Kasturi Goswami Joins BJP

কস্তুরী গোস্বামী ছাড়াও এদিন বিজেপিতে যোগদান করলেন দীপাঞ্জন চক্রবর্তী, যিনি আর.জি. কর কাণ্ডসহ একাধিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পূর্বে তিনি এনএসজি-র সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন আন্ডারকভার এজেন্ট হিসেবেও কাজ করেছেন (Kasturi Goswami Joins BJP)।

আরও পড়ুন

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, (Ashok Dinda Served Police Notice) বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নোটিশ পুলিশের

Suvendu Adhikari Delhi Meeting: দিল্লিতে অমিত শাহ–শুভেন্দু বৈঠক, ছাব্বিশের নির্বাচনে জোর প্রস্তুতি বিজেপির

‘কৌন বনেগা ক্রোড়পতি ২০২৫’-এর বিজয়ী শ্রী বিপ্লব বিশ্বাসও এদিন বিজেপিতে যোগ দেন। সিআরপিএফ-এর অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে তিনি মাওবাদী ও জঙ্গি উগ্রবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডা. অক্ষয় বিনজরাজকা, যিনি দীর্ঘদিন ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত এবং পেশাগত জীবনে বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন, তিনিও দলের সদস্যপদ গ্রহণ করেন এদিন (Kasturi Goswami Joins BJP)।

Kasturi Goswami Joins BJP
Kasturi Goswami Joins BJP

এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি পশ্চিমবঙ্গের তথাকথিত “মহাজঙ্গলরাজ”-এর উপর ভিত্তি করে “আঁধারের কত কথা” শীর্ষক একটি বইয়েরও প্রকাশ করে। দলের নেতারা জানান, এই বইয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা, দুর্নীতি, রাজনৈতিক হিংসা এবং প্রশাসনিক ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ঘটনার সংকলন রয়েছে। বইটির উদ্দেশ্য হল রাজ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত সেই ঘটনাগুলি জনগণের সামনে তুলে ধরা।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury