Shivneri Fort stampede
Bengal Liberty Desk:
মহারাষ্ট্রে (Maharastra) ছত্রপতি শিবাজির জন্মজয়ন্তীতে (Shivaji Jayanti) পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হল। পুণে জেলার জুন্নর এলাকায় অবস্থিত ঐতিহাসিক শিবনেরী দুর্গে (Shivneri Fort) বিপুল জনসমাগমের জেরে তৈরি হয় ভয়ংকর পরিস্থিতি (Shivneri Fort stampede)। ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

ভোর থেকেই ছিল জনস্রোত (Shivneri Fort stampede)
ছত্রপতি শিবাজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরই শিবনেরী দুর্গে ব্যাপক ভিড় হয়। তবে উদ্যোক্তাদের দাবি, এ বছর ভিড় ছিল প্রত্যাশার তুলনায় অনেক বেশি। বুধবার রাত থেকেই দুর্গে মানুষের ঢল নামে। ভোর গড়াতেই সেই ভিড় আরও বাড়তে থাকে। বিকেল থেকে পরিস্থিতি জটিল আকার নেয় এবং সন্ধ্যার পর তা কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় (Pune Shivaji Jayanti incident)।

সঙ্কীর্ণ প্রবেশপথে ঘটে বিপত্তি (Shivneri Fort stampede)
দুর্গে প্রবেশের জন্য মূলত হাতি দরজা (Hathi Darwaza) ও গণেশ দরজা (Ganesh Darwaza) ব্যবহার করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এই দুই প্রবেশপথ সঙ্কীর্ণ হওয়ায় চাপ বাড়তে থাকে। অনেকেই দ্রুত দুর্গে প্রবেশের চেষ্টা করায় ধাক্কাধাক্কি শুরু হয়। একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ এগোতে গেলে পরিস্থিতি বিগড়ে যায়। ভিড়ের চাপে পড়ে যান বহু মানুষ, যাঁদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি।
উল্লেখ্য, শিবনেরী দুর্গে পৌঁছতে হলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। দুর্গে মোট সাতটি দরজা রয়েছে, প্রতিটির আলাদা নাম। তবে গণেশ দরজা ও হাতি দরজাতেই এ দিন ভিড় সবচেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন আয়োজকেরা।
অন্তত ২০ জন আহত, কারণ খতিয়ে দেখছে পুলিশ (Shivneri Fort stampede)
পুলিশ সূত্রে জানা গেছে, ধাক্কাধাক্কি ও চাপে পড়ে অন্তত ২০ জন আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে জুন্নর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, লাইন ধীরে এগোচ্ছিল। হঠাৎ করেই বিশৃঙ্খলা শুরু হয়। একসঙ্গে বহু মানুষ দুর্গের ভিতরে ঢোকার চেষ্টা করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে উৎসবের আনন্দঘন মুহূর্তে এমন অপ্রত্যাশিত ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে।

