West Bengal weather forecast
Bengal Liberty Desk, ২৪ ফেব্রুয়ারি, কলকাতা: বসন্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আজ, মঙ্গলবার ভোরেই তা মিলেও গেল অক্ষরে অক্ষরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা (West Bengal weather forecast)।
বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ (West Bengal weather forecast)

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামীকাল, বুধবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বৃষ্টি শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়াগায় মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ও বইছিল ঝোড়ো হাওয়া। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয় (West Bengal weather forecast)।
বৃষ্টির পরিমাণ (West Bengal weather forecast)
গতকাল মধ্যরাত থেকে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। ৬.৯ মিমি বৃষ্টি হয়েছে কলকাতায় মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত। এছাড়াও বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে (West Bengal weather forecast)।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)

আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় এদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ মূলত মেঘলা থাকবে। গতকাল. সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির কাছাকাছি। মঙ্গলে তা এক ধাক্কায় নেমে এসেছে ২৩ ডিগ্রিতে।
তবে বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৩-৪ দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে গরমের অস্বস্তি ক্রমশ বাড়বে (West Bengal weather forecast)।
আরও পড়ুন (West Bengal weather forecast)-
বসন্তেই বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, (West Bengal weather forecast) আজ থেকেই ভিজবে দুই বঙ্গ?
বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! চড়ছে তাপমাত্রার পারদ, (West Bengal weather forecast) ভিজতে পারে কোন কোন জেলা?
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-
উত্তরবঙ্গেও আবহাওয়ার খামখেয়ালিপনা জারি রয়েছে। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমতলের জেলাগুলোতে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। মালদা ও দুই দিনাজপুরে দিনের বেলা রোদ থাকলেও রাতের দিকে হালকা শিরশিরানি অনুভূত হবে (West Bengal weather forecast)।
