Court Bomb Threat
Bengal Liberty Desk, ২৪ ফেব্রুয়ারি, কলকাতা: খাস কলকাতায় বোমাতঙ্ক। কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত, চুঁচুড়া থেকে ব্যাঙ্কশাল কোর্ট, সর্বত্র উড়ো মেল ঘিরে শুরু হয়েছে আতঙ্ক। সিটি সিভিল কোর্টের প্রধান বিচারকের ফোনে পাঠানো হয় হুমকি মেল। দ্রুত খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। আদালত চত্বরজুড়ে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সর্বত্র পুলিশকুকুর নিয়ে তল্লাশি তলছে। ফাঁকা করে দেওয়া হয়েছে আদালত চত্বর। কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে (Court Bomb Threat)।
কোথায় কোথায় পৌঁছল হুমকি মেল (Court Bomb Threat)?

পুলিশ সূত্রে খবর, আজ, মঙ্গলবার সকালে পাঠানো ওই হুমকি মেলে দাবি করা হয়, সিটি সিভিল কোর্ট বা নগর দায়রা আদালতে বোমা রাখা হয়েছে। এরপরই দ্রুত গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এসে তল্লাশি শুরু করে। পাশাপাশি, স্নিফার ডগও আনা হয়েছে (Court Bomb Threat)।
পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মুখ্য বিচারকের কাছে একটি মেল আসে। তাতে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। ১টা নাগাদ উড়িয়ে দেওয়া হবে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকুকুর দিয়ে তদন্ত শুরু করেছে (Court Bomb Threat)।

কিছু ক্ষণের মধ্যে কলকাতার নগর ও দায়রা আদালতেও হুমকি মেল আসে। বোমাতঙ্কে আদালত চত্বর থেকে বেরিয়ে যান অনেকে। দুর্গাপুর আদালতেও ঘটেছে একই ঘটনা। এখন সর্বত্রই তল্লাশি চলছে। মেলের বিষয়বস্তু অনুযায়ী, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই হুমকি-মেলটি তামিলনাড়ু থেকে পাঠানো হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে প্রতিটি এজলাস এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে (Court Bomb Threat)।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিচারকদের বড় অংশই এখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর কাজে ব্যস্ত। তার সঙ্গে এই উড়ো মেলের কোনও সম্পর্ক রয়েছে কি না, সেটাও দেখার।
আরও পড়ুন (Court Bomb Threat)-
দিল্লির ৯টি স্কুলে বোমাতঙ্ক, (Delhi School Bomb Threat) ইমেলে সংসদ ভবনও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি!
রাজ্যজুড়ে সতর্কতা (Court Bomb Threat)-

রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক আদালতে এই ধরণের হুমকি-মেল আসার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে প্রতিটি জেলা আদালতকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ শুনানির আগে এই ধরণের ঘটনা বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করার পরিকল্পিত চেষ্টা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত কয়েক দিনে দিল্লি ও রাজস্থানের উচ্চ আদালতেও এই ধরণের ভুয়ো বোমাতঙ্ক লক্ষ্য করা গিয়েছিল (Court Bomb Threat)।
