BJP Parivartan Yatra in Nandigram
Bengal Liberty: রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা। গেরুয়া শিবিরের রথ রাজ্যের প্রত্যেকটি বিধানসভার মতো নন্দীগ্রামে এসে পৌঁছল ৯ ই মার্চ। জনগণ ও বিজেপি কর্মীদের উচ্ছ্বাসে স্মৃতি ফিরল ২০২১ এর ভোটের। ভোটের নিরিখে যে জনগণরা মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন। তারাই আবার পরিবর্তন যাত্রার দিন রাজ্যের পরিবর্তন হোক সেই বার্তা দিলেন (BJP Parivartan Yatra in Nandigram)।

ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দলের প্রচার ঠিক করে দেয় জনগণের মন। মুখ্যমন্ত্রীর হেরে যাওয়া এই বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় সাড়া ফেলতে পারেনি তাও নিশ্চিত করে দিলেন জনগণ। যে আসনে ২০২১ এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক হার হয়েছিল, সেই আসনে রাজ্যেও মুখ্যমন্ত্রীর হার হবে তা নিশ্চিত করলেন নন্দীগ্রামের জনতা। প্রচারের আগে মুখ্যমন্ত্রীর অসাবধানতাবশত পা ভেঙে যাওয়ার ঘটনা স্বাভাবিক বলে মনে করছে না নন্দীগ্রাম। নিজ স্বার্থে নন্দীগ্রামের নামকে ব্যবহার করা হয়েছে বলেও ধারণা অনেকেরই (BJP Parivartan Yatra in Nandigram)।
আরও পড়ুন (BJP Parivartan Yatra in Nandigram)-

নন্দীগ্রাম বিধানসভাতে পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছালেও এদিন উপস্থিত ছিলেন না নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়ককে না পেয়েও অন্যান্য দলীয় কর্মীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে নন্দীগ্রাম। অগ্নিমিত্রা পল, দিব্যেন্দু অধিকারী সহ ফাল্গুনী পাত্রের ঝাঁঝালো বক্তব্য আরো চাঙ্গা করে দিল নন্দীগ্রামকে। ভোটের আগে পরিবর্তন যাত্রার এই রথ ভোট রাজনীতির দামামা বাজিয়ে চাঙ্গা করলো নন্দীগ্রামকে (BJP Parivartan Yatra in Nandigram)।
