ED Recalls Partha and Arpita
Bengal Liberty, ১৯ শে মার্চ :
রাজ্যে একেই বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজনীতি! ঠিক এই আবহেই ফের এসএস সি নিয়োগ দুর্নীতি মামলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টর র নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়(ED Recalls Partha and Arpita) । সূত্রের খবর, পার্থ – অর্পিতাকে ১৬ – ১৮ মার্চের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা (ED Recalls Partha and Arpita):
২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ ৫০ কোটি টাকা। এরপরই দুজন কে গ্রেফতার করে ইডি। পরে সিবিআই এর এস এস সি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার করা হয়। তবে এস এস সি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতা কে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।

➡️ https://t.co/6LGDpkrY6T বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Baruipur Incident : নির্বাচনী বিধি বজায় রাখতে তৎপর পুলিশ: বারুইপুরে লক্ষাধিক টাকাসহ গ্রেফতার ১@bengalliberty @bengalliberty #baruipurincident #WestBengalPolitics #westbengalnews #westbengal #westbengalelection2026 pic.twitter.com/shcvjPqbqx— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
সূত্রের খবর, (ED Recalls Partha and Arpita)
শুধু মাত্র পার্থ – অর্পিতাই নন,এই মামলায় আরও বেশ কয়েক জনকে তলব করার পরিকল্পনা রয়েছে। চলতি মাসেই তাদের জেরা করা হতে পারে বলে দাবি জানিয়েছে ইডি।
গত বছর নভেম্বরেই সবকটি মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ৩ বছর ৩ মাস পরে বাড়ি ফিরেছিলেন। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কাজে সক্রিয় তিনি। সম্প্রতি তাঁকে জনসংযোগের কাজেও দেখা যাচ্ছে। বেহালা পূর্ব বা পশ্চিম কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তেমনই খবর তৃণমূল সূত্রের। তবে এবার যদি ভোটের আগে পার্থকে গ্রেফতার করা হয় তাহলে ভোটে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে।
আরও পড়ুন :
IPS Transfer: নির্বাচনের আগে বড়সড় প্রশাসনিক বদল ! রাজ্যের বাইরে পাঠানো হলো বাংলার দুই শীর্ষ আইপিএস আধিকারিকদের
