Gen Z protest
Bengal Liberty: রাজধানীতে বিদ্রোহের ডাক দিয়েছে নেপালের তরুণ প্রজন্ম। সোমবার থেকে আন্দোলন শুরু হলেও, মঙ্গলবারে এর ঝাঁজ চরমে পৌঁছয়। প্রথমে ‘সোশ্যাল মিডিয়া ব্যান’ ইস্যুকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করছিল আন্দোলনকারীরা। কিন্তু পরেরদিন নেপাল সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও GenZ আন্দোলন চলতে থাকে। ক্রমেই আন্দোলনের অভিমুখ হয়ে ওঠে ‘সরকারি দুর্নীতি’।

আপনারা কি Gen Z নামের উৎপত্তি সম্পর্কে জানেন? (Gen Z)
সাল অনুসারে জন্মানো প্রজন্মের নামকরণ করেছে আমেরিকা। সেখান থেকে এই Gen Z শব্দের উৎপত্তি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই আমরা এই শব্দের ব্যবহার দেখি। তরুণ প্রজন্মের মুখে বেশ প্রচলিত শব্দটি। ৯৭-২০১২-র মধ্যে যাঁরা জন্মেছেন, তাঁদের বলা হয় Gen Z।
এর আগের বছরগুলিতে যাঁরা জন্মেছেন তাঁদের কেও আলাদা আলাদা নামে চিহ্নিত করা হয়েছে। যেমন ১৯৪৬-৬৪ সালের মধ্যে যাঁরা জন্মেছেন, তাঁদের বলা হয় Baby Boomers। দ্বিতীয়ত,১৯৬৫-৮০-র মধ্যে যাঁরা জন্মেছেন, তাঁদের ‘জেনারেশন এক্স’ প্রজন্মের।
অন্যদিকে ৮১-৯০ সালের মধ্যে যাঁরা জন্মেছেন, তাঁদের বলা হয় জেনারেশন Y।

