Suvendu in Nandigram
Bengal Liberty Desk, ২৭ মার্চ: রামনবমীকে সামনে রেখে হিন্দুত্বে শাণ দিয়ে মানুষের সমর্থন কুড়োতে তৎপর বিজেপি। রামনবমী এবং আসন্ন ছাব্বিশের নির্বাচনে বাজিমাত করতে জনসমর্থন আরও জোরাল করলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকাল, বৃহস্পতিবার থেকেই প্রথমে ভবানীপুর এবং আজ, শুক্রবার নন্দীগ্রামে রামনবমী পদযাত্রায় শামিল হলেন দুই বিধানসভারই পদ্ম প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu in Nandigram)।
রামনবমীর মিছিলে নন্দীগ্রামে শুভেন্দু (Suvendu in Nandigram)

গতকাল, বৃহস্পতিবারের পর আজ, শুক্রবার রামনবমী উপলক্ষ্যে নন্দীগ্রামে বৃহৎ পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। আগে থেকেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চের কর্মিসভা থেকে তিনি ঘোষণা করেছিলেন যে ২৭ মার্চ রামনবমী উপলক্ষ্যে টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রায় শামিল হবেন। সেই অনুযায়ী এদিন মিছিলে পা মেলালেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।
নন্দীগ্রামে মিছিল শেষে বিরোধীদের কটাক্ষ (Suvendu in Nandigram)
এদিন মিছিল শেষে কড়া বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস আইএসএফ-এর সঙ্গে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে নেমেছে। বিশেষ করে দাউদপুর ও মহম্মদপুরের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূলের চেয়ে আইএসএফ বেশি ভোট পাবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও রাম নবমীর অনুষ্ঠানে মুসলিম যুবকদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন যে কাজের সুযোগ দিতে সক্ষম একমাত্র মোদি সরকার।” একইসঙ্গে আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পের অর্থ সরাসরি মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন-
BJP rally Bhabanipur: ভবানীপুরে ‘রাম’ নামে গেরুয়া ঝড়, শুভেন্দুর মিছিলে জনস্রোত ! চাপে শাসক শিবির?
BJP Ram Navami rally: ভবানীপুরে শুভেন্দু অধিকারীর ‘মেগা শো’, আসানসোল থেকে হাওড়া – জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত বাংলা
ভবানীপুরে গেরুয়া শোভাযাত্রা (Suvendu in Nandigram)

গতকাল, বৃহস্পতিবার ভবানীপুরে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। হাতে হনুমানের পতাকা নিয়ে পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করেন এই হাইভোল্টেজ কেন্দ্রের বিজেপি প্রার্থী। ঢাক-ঢোল, খোল-করতাল সহকারে বিজেপি কর্মীদের অংশগ্রহণে মিছিল জমে ওঠে। মুহুর্মুহু ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, গেরুয়া পতাকায় ভেসে যায় ভবানীপুর।
