Mamata Banerjee X post
Bengal Liberty, ১৪ এপ্রিল :
সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী নিছকই এক শ্রদ্ধাজ্ঞাপনের দিন হয়ে রইল না, বরং তা হয়ে উঠল রাজনৈতিক আক্রমণের এক অন্যতম মঞ্চ! (Mamata Banerjee X- post) এক্স হ্যান্ডেলে ডঃ বি আর আম্বেদকরকে স্মরণ করতে গিয়ে আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে রাজনীতির পারদ চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবাসাহেবের আদর্শ ও দূরদর্শিতাকে হাতিয়ার করে তিনি কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন। একদিকে যেমন দেশের সংবিধান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন, অন্যদিকে ঠিক তেমনই তাঁর নামাঙ্কিত ঢাল ব্যবহার করে নিখুঁত এবং তীব্র আক্রমণ শানালেন বিরোধীদের বিরুদ্ধে। সরাসরি কারও নাম না করলেও, মুখ্যমন্ত্রীর বার্তার রন্ধ্রে রন্ধ্রে মিশে রইল কড়া হুঁশিয়ারি এবং তীক্ষ্ণ রাজনৈতিক কটাক্ষ (Mamata Banerjee X- post)

বাংলার ঐতিহাসিক ভূমিকার স্মরণ (Mamata Banerjee X- post)
রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “ভারতের সংবিধানের স্থপতি, ড. বি.আর. আম্বেদকরকে তাঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।” এরপরই তিনি বাংলার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, এটি পরম গর্বের বিষয় যে বাংলার আইনসভায় বাবাসাহেবের গণপরিষদে প্রবেশের পথ প্রশস্ত করেছিল।
Solemnly remembering the Father of the Constitution of India, Dr. B.R. Ambedkar, on his birth anniversary.
It is our pride that it was the Bengal Legislature that paved the way for Babasaheb’s entry into the Constituent Assembly, where his visionary leadership shaped our…
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2026
গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় বার্তা (Mamata Banerjee X- post)
তবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর বার্তার পরবর্তী অংশটি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ, তাঁর আদর্শ ও উত্তরাধিকার যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক।” গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ। ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক ন্যায়বিচার রক্ষার্থে নিরন্তর সতর্কতার যে প্রয়োজন, সে কথাও মনে করিয়ে দেন তিনি।

অধিকার রক্ষায় কড়া হুঁশিয়ারি (Mamata Banerjee X- post)
এই বার্তা আসলে নাম না করে বর্তমান কেন্দ্র সরকার এবং বিরোধীদের প্রতি এক জোরালো আক্রমণ। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, “আমরা আমাদের জনগণের অধিকার ক্ষুণ্ণ হতে দেব না। একইভাবে, আমরা আমাদের জাতির যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিংবা এর বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ বুননকেও দুর্বল হতে দেব না।” অর্থাৎ, একদিকে যখন তিনি বাবাসাহেবের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের স্বপ্নের কথা বলছেন, অন্যদিকে তখনই পরোক্ষভাবে বিরোধীদের দিকে আঙুল তুলে বোঝাতে চেয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে সেই গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কাঠামো বিপন্ন।ওয়াকিবহাল মহলের মতে, আম্বেদকর জয়ন্তীর মতো একটি তাৎপর্যপূর্ণ দিনকেও যে তিনি আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার হাতিয়ার হিসেবে নিখুঁতভাবে ব্যবহার করলেন, তা তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট। সরাসরি আক্রমণ শানানোর বদলে বাবাসাহেবের আদর্শকে সামনে রেখেই তিনি বিরোধীদের দিকে তীক্ষ্ণ তির ছুঁড়ে দিলেন।

