Weather Update
প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিললেও এবার দুর্ভোগ বাড়াতে পারে দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট লক্ষ্যণীয়ভাবে বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলির জন্য ইতিমধ্যেই ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। Weather Update

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কোথায় কোথায় বৃষ্টির তাণ্ডব?Weather Update
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা থেকে পুরুলিয়া— সর্বত্রই চলবে ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার নিম্নচাপটি শক্তিশালী হলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

তাপমাত্রা ও আগামীকালের পূর্বাভাস:
আকাশ মেঘলা থাকার কারণে এবং দফায় দফায় বৃষ্টির জেরে এখনই তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। স্বস্তির খবর এই যে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির এই পূর্বাভাস বহাল থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
