Oath ceremony
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
গত ৯ মে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছেন শুভেন্দু অধিকারী (MLA Oath ceremany)। তাঁর সঙ্গে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। এবার পালা বিধায়ক হিসেবে শপথ গ্রহণের। চলতি সপ্তাহেই বসতে চলেছে ১৮ তম রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রাম এবং ভবানীপুর—উভয় আসন থেকেই জয়লাভ করেছেন। নিয়মানুযায়ী তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। তবে তিনি কোন আসনটি নিজের কাছে রাখবেন এবং কোনটি ছাড়বেন, তা নিয়ে এখনও মতামত প্রকাশ করেননি তিনি।

দুই দিনব্যাপী শপথ গ্রহণ MLA Oath ceremany
আগামী বুধবার (সকাল ১১টা – দুপুর ১.৩০টা) থেকে বিধানসভায় শুরু হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দিনেই সদস্য হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যরা। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাসমূহের জয়ী বিধায়করা।
দ্বিতীয় ভাগে দুপুর ২টো – বিকেল ৪.৩০টে মূলত দক্ষিণবঙ্গের তিন বড় জেলার বিধায়করা শপথ বাক্য পাঠ করবেন , নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।

দ্বিতীয় দিনের শপথ অনুষ্ঠান ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার)
সকাল ১১টা থেকে দুপুর ১.৩০টায় শপথ নেবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়করা (১৫৮–২১৮, ২২০–২২২, ২৩৭ নম্বর কেন্দ্র)। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বিধায়কগণ (২১৯, ২৩৩–২৩৬, ২৩৮–২৪০, ২৯৪ নম্বর কেন্দ্র) দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০টের মধ্যে শপথবাক্য পাঠ করবেন।
নিরাপত্তার দিকে নজরদারি
জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে – প্রতি নবনির্বাচিত বিধায়কের জন্য একটি অস্থায়ী মেম্বার আইডি কার্ড রাখতে হবে প্রবেশের জন্য। তাঁদের দুই সঙ্গীর জন্য অস্থায়ী অতিথি পরিচয়পত্র তৈরি রাখেন, যাতে প্রবেশ ও শপথগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।
