Bhoot banglow
Bengal liberty desk, Kolkata :
এর আগে রণবীর সিং এর ‘ধুরন্ধর ২’ ছবি নিয়ে বক্স অফিসে দেখা গেছে জোর দাপট (Bhoot banglow)। এবার মুক্তির ২৭ তম দিনে এসেও বক্স অফিসে নিজের ছবির দাপট বজায় রাখলো অক্ষয় কুমারের হরর – ফিল্ম কমেডি ‘ ভূত বাংলা ‘। যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১৭ ই এপ্রিল।

‘ধুরন্ধর ২ ‘ কে পিছনে ফেলে বক্স অফিস সাফল্যে এগিয়ে ‘ ভূত বাংলা ‘ Bhoot banglow
এবার রণবীরের ‘ ধুরন্ধর ২ এর সাথে টক্করের লড়াইয়ে নামলো ‘ ভূত বাংলা। যেখানে ৫৬ দিনে রণবীর অভিনীত ছবির কালেকশন ছুঁয়েছে ১১৪৪.২১ কোটি। সেখানে অক্ষয় কুমারের ‘ভুত বাংলা ‘ ছবি উদ্বোধনী দিনে ১২.২৫ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করা এই ছবিটি সবশেষে সংগ্রহ করেছে রবিবারে ১.২৫ কোটি টাকা। সব মিলিয়ে ভারতে ‘ভূত বাংলো’র মোট নেট কালেকশন এখন পর্যন্ত দাঁড়িয়েছে ১৬৩.০৫ কোটি টাকা। যার আয় কার্যত নজরকাড়াই বলা চলে।

কারা কারা রয়েছেন ‘ এই ভূত বাংলা ‘ ছবিতে?
এই ভূত বাংলা ছবিটি মূলত একটি হরর -কমেডি মুভি। ছবিটিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদব, ভামিকা গাব্বি, পরেশ রাওয়াল এবং মিথিলা পালকর এর মতো তাবড় অভিনেতা – অভিনেত্রীরা। সাসপেন্স ও হাসির মোড়কে তৈরি এই ছবি আপাতত দারুন উপভোগ করছেন দর্শকেরা।
