USA vs Iran War Update
Bengal Liberty, ২৬ মে ২০২৬: ফের মধ্যপ্রাচের যুদ্ধে নয়া মোড় গত ২৮ ফেব্রুয়ারী ইরানের সর্বোচ্চ দর্মীয় নেতা আয়তল্লাহ আলী খামেনেই মৃত্যু। পর যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর আঁকার ধারণ করেছে (USA vs Iran War Update)। একদিকে আমেরিকার সেনা হামলা চালাচ্ছে অন্যদিকে ইরানের তরফ থেকেও জোরদার ব্যাপক হামলা চালানো হচ্ছে। যুদ্ধ বিরতি থেকে শুরু করে ইসলামাবাদে শান্তি বৈঠক বা হরমুজ প্রণালীতেও উত্তপ্ত পরিস্থিতি সব মিলিয়ে যত দিন এগিয়েছে ততই যুদ্ধের আঁচ তীব্র থেকে তীব্রতর হয়েছে।

ফের আমেরিকার হামলা (USA vs Iran War Update)
এরই মাঝে ফের ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালালো আমেরিকা সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। যদিও দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার বিবৃতিতে স্পষ্ট নয়। তবে এই বিবৃতির কিছু আগেই দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণ হয়েছে।

সংঘর্ষবিরতির মধ্যেই হামলা (USA vs Iran War Update)
এই মুহূর্তে মার্কিনযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। তাই আশা করা যাচ্ছিলো কূটনৈতিক দিক দিয়েই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা হবে। কিন্তু এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মার্কিন বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে তাঁরা।
Suvendu Adhikari: “আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয় যাচ্ছে”@SuvenduWB @paulagnimitra1 @BJP4Bengal @bengalliberty1 #westbengal2026 #westbengalnews #suvenduadhikaribengalcm #bjpwestbengal #agnimitrapaul #kaustabbagchi #bengalliberty pic.twitter.com/w7rynXaKe4
— Bengal Liberty (@bengalliberty1) May 26, 2026

কেন এই হামলা? (USA vs Iran War Update)
গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানে হরমুজের ধারে বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি রয়েছে এই শহরে।
হরমুজ সংলগ্ন এলাকায় বিস্ফোরণ প্রসঙ্গে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন
” ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে রক্ষা করার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। আমাদের নিশানা ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা।” সেন্ট্রাল কমান্ডের দাবি, বর্তমানে সংঘর্ষবিরতি চলছে এবং সেই মতো ‘সংযম’ বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করছে আমেরিকা “।
আরো পড়ুন:- CM big announcement: মহিলাদের ফ্রি বাস ও ‘আপনার সরকারকে বলুন’: শুভেন্দুর একগুচ্ছ বড় ঘোষণা

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি (USA vs Iran War Update)
” মার্কিনযুক্তরাষ্ট্র ইরান কে কোনো ভাবেই বিশ্বাস করতে পারছে না ওদের ধারানো যুদ্ধ যেই শেষ হবে ঠিক তারপরেই আমেরিকার উপর মারাত্মক হামলা হতে পারে সেই কারণেই সংঘর্ষবিরতি চলাকালীন ইরানের উপর চাপ সৃষ্টি করছে ডোনাল্ড ট্রাম্প “।
যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। সঙ্গে বাড়ছে নিত্য – প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। তেল, গ্যাসের দাম সত্যি এখন আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি সেই দিকেই নজর গোটা বিশ্বের।

