sovon chatterjee
Bengal liberty: ক্ষমতায় টিকে থাকতে আবারও বান্ধবীর হাত ধরে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। পেলেন প্রশাসনিক পদও । শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে শোভন চট্টোপাধ্যায়কে রাজ্যের নগরোন্নয়ন দফতরের অধীনে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)-র চেয়ারম্যান পদে নিয়োগ করা হল। এরপর থেকেই দলের আন্দরে জল্পনা শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের ভোটে কি শোভন প্রার্থী হবেন?

কেন বিজেপি ছেড়েছিলেন শোভন? (sovon chatterjee)
প্রসঙ্গত, অতীতে মেয়র ও মন্ত্রীত্ব ত্যাগ করে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপরই বান্ধবীকে নিয়ে শিবির বদলান তিনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাঁর রাজনৈতিক পদক্ষেপ সব কিছুই কাগজের প্রথম পাতায় উঠতে শুরু করে। সেই সময় বঙ্গে রাজনৈতিক পালাবদলের হাওয়া উঠেছিল। বিজেপিতে যোগদানের পর, তাঁদের নিষ্ক্রিয় করে রাখা হয়। তেমনটাই বারবার অভিযোগ করেন শোভন-বৈশাখী। বিজেপির কর্মীসূচিগুলিতেও আসাও বন্ধ করে দেয় তাঁরা। শেষে অভিমানে বিজেপি ছাড়েন শোভন-বৈশাখীও।
