Bihar election
Bengal liberty: বিহার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তাপমাত্র চরমে। নীতীশ কুমারকে রিমোট কন্ট্রোল্ড মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তাঁর কথায়, জেডিইউ-কে ভোট দিলে, তা আসলে বিজেপির ভোট বাক্সে যাবে।
ক্ষমতায় আসবে মহাগঠবন্ধনের সরকার দাবি জয়রাম রমেশের। তিনি বলেন, এই নির্বাচনে নীতিশ কুমার ও বিজেপিকে বিদায় জানাবে বিহারের মানুষ। প্রধানমন্ত্রী মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা-ই বলুন না কেন, মানুষ ক্ষমতায় আনবে মহাগঠবন্ধনের সরকার।

মহাগঠবন্ধনকে পাল্টা আক্রমণ এনডিএ-র (bihar election)
এলজেপি (রাম বিলাস) সাংসদ শম্ভাবী চৌধুরী মহাগঠবন্ধনকে আক্রমণ করে বলেন , “মহাগঠবন্ধন নিজেদের মধ্যে আসন সমঝোতা করতে পারছে না। এঁরা কীভাবে রাজ্যের সমস্যা মেটাবে? তাদের অভ্যান্তরীণ দ্বন্দ্ব এনডিএকে ২২৫ পার করতে সাহায্য করবে।”
এ প্রসঙ্গে এলজেপি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ানের বক্তব্য, “মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ নিয়েও সিদ্ধান্তে আসতে পারেনি। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদে নিশ্চিত করা হয়নি। যে জোটে এত অন্তর্দ্বন্দ্ব, তারা কীভাবে বিহারকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে?”
