Lop vs CM
Bengal liberty: ফের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মিথ্যা বলে দাগিয়ে দেন বিরোধীদলনেতা। তবে এবার তিনি শুধু মুখেই নন। জনসমক্ষে প্রমাণও তুলে ধরলেন।

ঘটনা হল,(CM-LOP conflict)
নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কদের উপর হামলার দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বিজেপি প্রতিনিধিদের কনভয়ের চাপে রাস্তা নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে।একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি করেন, রাস্তা কাঁচা। সেই কারণে তিনটির বেশি কনভয় সঙ্গে রাখেননি তিনি। সামনে একটি কনভয়। মাঝখানে যে গাড়িটিতে খোদ মুখ্যমন্ত্রী বসেছিলেন, সেটি। এমনকী পিছনের গাড়িটিও সঙ্গে রাখেননি তিনি। রাজ্যপুলিশকে সঙ্গে থাকতে মানা করে দিয়েছিলেন তিনি।
এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর সেদিনের বক্তব্য পোস্ট করে পাল্টা বিরোধীদলনেতা লেখেন, ‘মিথ্যা কথা বলারও একটা সীমা রয়েছে। উনি নাকি তিনটা গাড়ির কনভয় নিয়ে চলেন ! নেহাত কলি যুগ নয়তো’…
এখানেই শেষ নয়, দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বিরোধীদলনেতা পোস্টে আরও লেখেন, ‘ওনার আমলের রাস্তার মানের ব্যপারে উনি বেশ নিশ্চিত। কারণ কাটমানি নেওয়ার পর কি রকম রাস্তা নির্মাণ হয় রাজ্যে, সে ব্যাপারে উনি অবগত। সেই কারণেই উনি নাকি মাত্র তিনটি গাড়ির কনভয় নিয়ে ঘোরা ফেরা করেন।এটা শুনলে কাক পক্ষীতেও হাসবে।’
