Iran Football Team
Bengal Liberty, ১৫ জুন ২০২৬ : আগামীকাল(Iran Football Team) ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইরান। ফুটবল বিশ্বে ‘টিম মেল্লি’ নামে পরিচিত এই দলটি মধ্যপ্রাচ্যের ক্রমাগত যুদ্ধ ও নানাবিধ ভূ-রাজনৈতিক জটিলতা কাটিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। আর এই হাইভোল্টেজ ম্যাচের আগেই দেশবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোই এবং দলের তারকা ফুটবলার মেহদি তারেমি।
কোচের বার্তা(Iran Football Team)
“মধ্যপ্রাচ্যের চরম অশান্তি ও যুদ্ধের আবহেই আমাদের দল বিশ্বকাপে অংশ নিতে এসেছে। অত্যন্ত কঠিন পরিস্থিতি ও নানা জটিলতা পার করে আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। ইরানের দেশবাসীদের বলব—এই সংকটময় মুহূর্তে আপনাদের সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামীকালের ম্যাচটি আমরা সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করছি।”


ইরানের বিশ্বকাপ অভিযান(Iran Football Team)
গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ড বাধা পার করার পর ইরানের সামনে রয়েছে বেলজিয়াম ও মিশরের মতো কঠিন প্রতিপক্ষ। তবে বিগত বিশ্বকাপগুলোর ইতিহাস বলছে, প্রতিবারই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করেছে ইরান। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শক্তিশালী আর্জেন্টিনাকে কড়া টক্কর দেওয়া কিংবা ২০১৮ সালে পর্তুগালের বিরুদ্ধে স্মরণীয় লড়াই—বিশ্বকাপের মঞ্চে ইরান সবসময়ই নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। আগামী ১৯ জুন একটি সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের জল্পনার মাঝেই এবার মাঠে নামছে ‘টিম মেল্লি’। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে গালেনোইয়ের ছাত্ররা এবার কতটা দাপট দেখাতে পারে, এখন সেদিকেই নজর থাকবে বিশ্ব ফুটবলের।


