APAI Carrier
Bengal Liberty ;
উচ্চমাধ্যমিকের পরে ছাত্রছাত্রীদের উপর ভবিষ্যতের চিন্তা বোঝা হয়ে যায় (APAI Carrier)। সঠিক ক্যারিয়ারের সন্ধান পেতে স্টুডেন্টদের সঙ্গে বাবা মায়েরাও চিন্তায় থাকে। কোন পথে গেলে নিশ্চিত চাকরি হবে? কোন বিষয় নিয়ে পড়লে সঠিক দিশা পাওয়া যাবে? প্রশ্ন সকলের মনেই। কিন্তু আর চিন্তা নেই। APAI-WB Pre Counselling & Education Fair 2026 নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ম্যানেজমেন্ট ও অ্যাপ্লায়েড সায়েন্সেসে উচ্চশিক্ষার সঠিক দিশা। তাহলে আর দেরি কেন? পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে আয়োজিত এই শিক্ষাভিত্তিক মেলায় এক ছাদের তলায় পাওয়া যাবে নামী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খোঁজ। বিশেষজ্ঞদের পরামর্শ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সঠিক পথনির্দেশ।

বিগত দিন APAI-WB Pre Counselling & Education Fair 2026 মালদহে অনুষ্ঠিত হয়েছিল। বহু ছাত্রছাত্রী ক্যারিয়ার গড়ার দিশা পেতে অনুষ্টানে যোগদান করেছিল। অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা। কাউন্সেলিংয়ের মাধ্যমে স্টুডেন্টরা খুঁজে পায় নিজেদের ক্যারিয়ারের দিশা। আজ, পুরুলিয়ায় APAI-WB Pre Counselling & Education Fair 2026 এ উপস্থিত ছিলেন পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ডাঃ বিবেক চক্রবর্তী, অধ্যাপক দেবব্রত দত্ত, প্রফেসর অসীম কুমার পান্ডা। সন্মানীয় অধ্যাপক সহ প্রিন্সিপালকে সাদরে অভ্যর্থনা জ্ঞাপন করেন Apai WB এর চিফ অপারেটিং অফিসার দেবশ্রী ভট্টাচার্য।
অংশগ্রহণে রাজ্যের একাধিক কলেজ APAI Carrier
একই ছাদের নিচে আয়োজিত হয়েছিল শিক্ষাভিত্তিক মেলাটি। অংশগ্রহণ করেছিল JIS Group, Techno India, MCKV institute of Eng. College, Sister Nivedita university, Adamas University , Gargi memorial, Youth career সহ আরও বহু নামী কলেজ। মালদা থেকে শিলিগুড়ি, বর্ধমান থেকে কলকাতা—রাজ্যের একাধিক জেলায় আয়োজিত মেলায় অংশ নিতে পারবেন মাধ্যমিক, উচ্চমাধ্যমি

ক ও স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা। ভর্তি সংক্রান্ত জটিলতা দূর করতে এবং সঠিক কোর্স নির্বাচনে সাহায্য করবেন অভিজ্ঞ শিক্ষাবিদ ও কাউন্সেলররা। মেলার প্রধান থিম হল – ‘Silicon Bengal – From Bengal Classrooms to Global Tech Firms’। শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও ভবিষ্যৎ শিল্পক্ষেত্রের সম্ভাবনা সম্পর্কেও মিলবে বিস্তারিত তথ্য।

সময় ও বিস্তারিত তথ্য
APAI-WB Pre Counselling & Education Fair 2026 এর উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশগ্রহণের সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা, মেলা চলবে ১৩ জুন থেকে ১ জুলাই, ২০২৬। বিস্তারিত জানতে চোখ রাখুন APAI-WB এর অফিসিয়াল ওয়েবসাইট – www.apaiwb.com
আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়ার প্রথম পদক্ষেপ হোক APAI-WB Pre Counselling & Education Fair 2026-এর হাত ধরে।


