Germany vs Paraguay
Bengal Liberty
অবিশ্বাস্য, দুর্দান্ত, স্মরণীয়- জার্মানি বনাম প্যারাগুয়ের(Germany vs Paraguay) এই ম্যাচকে বিশেষণ দিয়ে বর্ণনা করা কঠিন। ২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থেকেছেন ফুটবলপ্রেমীরা, তবে নকআউট পর্বের এই লড়াই নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ ১২০ মিনিটের লড়াই শেষে স্কোরলাইন ছিল ১-১। শেষ পর্যন্ত টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বিদায় নিল বিশ্বকাপ থেকে, আর দুর্দান্ত লড়াইয়ের পুরস্কার হিসেবে শেষ আটে জায়গা করে নিল দক্ষিণ আমেরিকার দলটি।
প্রথমার্ধে এনসিসোর গোলে এগিয়ে প্যারাগুয়ে(Germany vs Paraguay)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল প্যারাগুয়ে। একের পর এক সুযোগ তৈরি করে তারা জার্মান রক্ষণকে চাপে রাখে। তারই ফল মেলে প্রথমার্ধের একেবারে শেষ দিকে। হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় লা আলবিরোজারা এবং ১-০ ব্যবধানে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে হাভের্টজের সমতাসূচক গোল(Germany vs Paraguay)
বিরতির পর ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের ৫৪ মিনিটে কাই হাভের্টজ গোল করে সমতা ফেরান। এরপর দুই দলই একাধিক আক্রমণ শানালেও নির্ধারিত ৯০ মিনিটে আর কোনও গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে বাতিল জার্মানির গোল(Germany vs Paraguay)
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে, ১০৫ মিনিটে কর্নার থেকে ইয়োনাথান টাহ হেডে বল জালে জড়ান। তবে প্যারাগুয়ের ফুটবলাররা অভিযোগ করেন, গোলরক্ষককে ধাক্কা দিয়ে ফাউল করা হয়েছে। VAR-এ ঘটনাটি খতিয়ে দেখে রেফারি গোলটি বাতিল করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের কোচিং স্টাফের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং উভয় দলের বেঞ্চ থেকে কয়েকজন হলুদ কার্ডও দেখেন।

টাইব্রেকারে জয় প্যারাগুয়ের(Germany vs Paraguay)
জার্মানির হয়ে প্রথম শটেই পেনাল্টি মিস করেন কাই হাভের্টজ। প্যারাগুয়ের হয়ে প্রথম শট থেকে গোল করেন মাউরিসিও। এরপর জার্মান অধিনায়ক যোশুয়া কিমিখ এবং প্যারাগুয়ের গালার্জা সফল হন।
কিন্তু শেষ দিকে নিক ভোল্টেমাডে এবং ইয়োনাথান টাহ পেনাল্টি মিস করায় জার্মানির বিদায় নিশ্চিত হয়ে যায়। শেষ শটে কানালের সফল স্পট-কিকে ঐতিহাসিক জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।
২৪ বছর পর প্রতিশোধ প্যারাগুয়ের(Germany vs Paraguay)
এই জয়ের মাধ্যমে ২০০২ বিশ্বকাপের হারের প্রতিশোধও নিল প্যারাগুয়ে। সেই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অলিভার নিউভিল-এর ৮৮ মিনিটের একমাত্র গোলে জার্মানির কাছে হারতে হয়েছিল প্যারাগুয়েকে।২৪ বছর পর সেই স্মৃতি মুছে দিয়ে জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করল তারা।

এবার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স বনাম সুইডেন ম্যাচের বিজয়ী দল। এখন দেখার, দুর্দান্ত এই ছন্দ বজায় রেখে প্যারাগুয়ে আরও এক ধাপ এগোতে পারে কি না, নাকি তাদের বিশ্বকাপ অভিযান শেষ হবে কোয়ার্টার ফাইনালেই।


