England vs Mexico
Bengal Liberty
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোলোর(England vs Mexico) অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে শক্তিশালী ইংল্যান্ড ও লড়াকু মেক্সিকো। দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে নকআউট পর্বের এই ধাপে জায়গা করে নিয়েছে। এখন দুই শিবিরেরই লক্ষ্য একটাই—কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। ফলে মাঠের লড়াইয়ে শুরু থেকেই এক চরম আক্রমণাত্মক ফুটবলের আশা করছেন ফুটবলপ্রেমীরা।

কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে ইংল্যান্ডের পথচলা(England vs Mexico)
গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে নিজেদের গ্রুপের শীর্ষস্থান দখল করেছিল ইংল্যান্ড। এরপর ‘রাউন্ড অব থার্টিটু’-র ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে ২-১ গোলের একটি কঠিন জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। হ্যারি কেনদের আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণভাগেও দারুণ ভারসাম্য বজায় রেখেছে ইংলিশরা।

কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে মেক্সিকোর পথচলা(England vs Mexico)
এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো এখন পর্যন্ত প্রতিযোগিতার একমাত্র দল, যারা শুধু অপরাজিতই থাকেনি, বরং প্রতিপক্ষের কোনো গোলও হজম করেনি! গ্রুপ পর্ব থেকেই অত্যন্ত আত্মবিশ্বাসী ফুটবল খেলছে মেক্সিকো।

এরপর ‘রাউন্ড অব থার্টিটু’-তে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় তারা। নকআউটের এই মহাযুদ্ধে ঘরের মাঠের গ্যালারিভর্তি বিপুল সমর্থন এবং ফুটবলারদের দ্রুতগতির কাউন্টার-অ্যাটাকই হতে চলেছে মেক্সিকোর সবচেয়ে বড় শক্তি।
পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড(England vs Mexico)
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ইংল্যান্ড ও মেক্সিকো এ পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে থ্রি লায়ন্সরা; ইংল্যান্ড জিতেছে ৫টি ম্যাচে, মেক্সিকো জয় পেয়েছে ২টি সংঘাত থেকে এবং বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের নকআউট মঞ্চে অতীতের সব পরিসংখ্যান ও ইতিহাস বদলে যেতে পারে যেকোনো মুহূর্তে। তাই শেষ পর্যন্ত কার মুখে ফুটবে জয়ের হাসি, সেদিকেই নজর থাকবে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থকের।
আরো পড়ুন:-
Brazil Vs Norway : অপ্রতিরোধ্য নরওয়ের বিরুদ্ধে শক্তিশালী ব্রাজিল, সঙ্গে বেনজির পরিসংখ্যান!

