Debraj Chakraborty
Bengal Liberty:
এবার আরও বিপাকে দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। তাঁকে ঘিরে তদন্তে বড় পদক্ষেপ করল বিধাননগর পুলিশ কমিশনারেট। তোলাবাজির মামলাটি ছাড়া তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বাকি সমস্ত অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হয়েছে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT)-এর হাতে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই একজন ডেপুটি কমিশনার (ডিসি) পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৮ সদস্যের একটি সিট গঠন করা হয়েছে এবং তদন্তের কাজও শুরু হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রের দাবি, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ার পর তদন্তের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ, অভিযোগকারীদের বয়ান রেকর্ড এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখার কাজ করবে এই সিট।
তবে তোলাবাজির মামলাটিকে এই বিশেষ তদন্তকারী দলের আওতায় রাখা হয়নি। সেই মামলার তদন্ত আগের প্রক্রিয়াতেই চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বাকি সমস্ত অভিযোগের তদন্তে সিট প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। তদন্তের অগ্রগতির ওপর কড়া নজর রাখছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারা। অভিযোগগুলির সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর।

