KMC Delimitation
Bengal Liberty : কলকাতা পুরভোটের আগে শহরের ওয়ার্ড সীমানা পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন (KMC Delimitation)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নাগরিক পরিষেবার উন্নয়ন, প্রতিটি ওয়ার্ডে সমান সুযোগ-সুবিধা এবং সমপরিমাণ আর্থিক বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার সংশ্লিষ্ট বিভাগে নতুন ওয়ার্ড বিন্যাসের খসড়া তৈরির কাজ জোরকদমে চলছে (KMC Delimitation)।

ওয়ার্ডের সংখ্যা বেড়ে হতে পারে ২০০ (KMC Delimitation)
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে থাকা ১৪৪টি ওয়ার্ডের সংখ্যা বেড়ে ১৮৬ থেকে ২০৪-এর মধ্যে হতে পারে। মূল লক্ষ্য হলো— প্রতিটি ওয়ার্ডে প্রায় সমান সংখ্যক ভোটার এবং ২৫ থেকে ৩০টি করে বুথ রাখা। বর্তমানে শহরে মোট বুথের সংখ্যা প্রায় ৪,৮০০টি। কিন্তু এখন অনেক ওয়ার্ডে বুথ ও ভোটারের সংখ্যায় ব্যাপক বৈষম্য রয়েছে। ফলে সমান বরাদ্দ পেয়েও সব এলাকায় সমানভাবে নাগরিক পরিষেবা দিতে সমস্যায় পড়ছেন কাউন্সিলররা।
আরও পড়ুন :
বড় ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড গঠন হবে (KMC Delimitation)
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ৫০টির বেশি বুথ রয়েছে এমন বড় ওয়ার্ডগুলিকে ভেঙে নতুন ওয়ার্ড গঠন করা হবে। অন্যদিকে, উত্তর কলকাতার কয়েকটি ছোট ওয়ার্ডকে একত্রিত করার পরিকল্পনাও রয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই দক্ষিণ কলকাতা, যাদবপুর ও টালিগঞ্জ এলাকায় কাউন্সিলরের সংখ্যা বাড়তে পারে। সূত্রের দাবি, ওয়ার্ডপিছু বুথের সংখ্যা ২৫ নাকি ৩০ হবে— সে বিষয়ে নবান্নের চূড়ান্ত অনুমোদনের পর চলতি মাসের শেষেই ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করা হতে পারে। এরপর সর্বদলীয় বৈঠক, জনমত গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সীমানা কার্যকর করা হবে।
সরকারের মতে, ছোট এবং সমান জনসংখ্যার ওয়ার্ড গড়ে তুললে উন্নয়নমূলক কাজের গতি বাড়বে এবং নাগরিক পরিষেবা আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সেই লক্ষ্যেই পুরভোটের আগে কলকাতার প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের পথে এগোচ্ছে রাজ্য।


