RG Kar
Bengal Liberty:
আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া তিন আইপিএস অফিসারের সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে (RG Kar)। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আরজিকর মামলার তদন্তে প্রশাসনিক ভূমিকা খতিয়ে দেখতে এই তিন আধিকারিককে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছিল। এবার সেই সাসপেনশনের মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হল।

আরজিকর মামলার ফাইলও ফের খোলা হয়েছে। মামলার তদন্তে নতুন করে গতি এসেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ইতিমধ্যেই সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (SIT)-এর মুখোমুখি হয়েছেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জী এবং অভিষেক গুপ্তা। তদন্তের অগ্রগতির মধ্যেই তিন আইপিএস অফিসারের সাসপেনশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

