Ram Mandir Scam
Bengal Liberty
অযোধ্যা রাম মন্দির তছরুপ কাণ্ডে নতুন মোড়। অনুদান বাক্স, সোনার গয়না (Ram Mandir Scam) ও লক্ষ লক্ষ টাকা চুরির মামলায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তীব্র বিতর্কের মাঝেই অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ইস্তফা দিলেন। ইস্তফাপত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠকে বজরং বাগরাকে (বজরংলাল বাগদা) তাঁর উত্তরসূরি হিসেবে নতুন সাধারণ সম্পাদক নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভক্তদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা(Ram Mandir Scam)
রাম মন্দির ট্রাস্টে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা ও মূল্যবান সামগ্রী চুরি এবং তছরুপের অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। এই আর্থিক কেলেঙ্কারির অভিযোগে চম্পত রাই ও ট্রাস্টি অনিল মিশ্র গত ২৬ জুন পদত্যাগ করেছিলেন। এরপর অযোধ্যায় ট্রাস্টের এক উচ্চপর্যায়ের বৈঠকে তাঁদের ইস্তফা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

নতুন সম্পাদক বজরংলাল বাগদা(Ram Mandir Scam)
ট্রাস্টের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং বজরং বাগরাকে (বজরংলাল বাগদা) ট্রাস্টের নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) এই ঘটনার তদন্ত করছে এবং এ পর্যন্ত চম্পত রাইয়ের প্রাক্তন চালকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বজরং বাগরাকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন:-
Bajrang Lal Bagda : চম্পত রাইয়ের উত্তরসূরি বজরং বাগরা, রাম মন্দির ট্রাস্টের নতুন সাধারণ সম্পাদক!

