US Israel
Bengal Liberty
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেই মার্কিন(US Israel ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য ক্রমশ প্রকাশ্যে আসছে। গাজা যুদ্ধ, যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ কৌশল—এই সব বিষয়কে ঘিরে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

জিম্মিদের মুক্তির বিষয় ও মার্কিন অবস্থান(US Israel)
মার্কিন প্রশাসন গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করতে চাইছে। অন্যদিকে, ইসরায়েলি সরকারের অবস্থান ভিন্ন। তাদের সাফ কথা—হামাসের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা(US Israel)
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না। তাঁর দাবি, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ।
আরো পড়ুন:-
NATO Summit 2026 : ২২ বছরে প্রথমবার তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন!
চলমান সংকট ও বৈশ্বিক প্রভাব(US Israel)
লেবাননে হামলা, হরমুজ প্রণালীতে নজিরবিহীন উত্তেজনা এবং একাধিকবার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে তীব্র জটিলতার সৃষ্টি করেছে। এই সংকটের প্রভাব আন্তর্জাতিক মহলসহ ভূ-রাজনীতিতে কোন নতুন সমীকরণের জন্ম দেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

