Satabdi Roy
Bengal Liberty : বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে যখন ক্ষোভ ও রাজনৈতিক তরজা তুঙ্গে, সেই আবহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আস্থা প্রকাশ করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সোমবার রামপুরহাটে এসে তিনি বলেন, এই ঘটনায় আইনের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি হবে বলেই তাঁর বিশ্বাস। একইসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার মাঝেও স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং তাঁর নেতৃত্বের প্রতিই আস্থা রাখেন (Satabdi Roy)।

বিদ্রোহের জল্পনার মাঝেই রামপুরহাটে শতাব্দী (Satabdi Roy)
দলীয় অবস্থান নিয়ে জল্পনার পর সোমবার প্রথমবার বীরভূমে আসেন শতাব্দী রায়। রামপুরহাটে তাঁর সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। একসময় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত আশীষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করবেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরের সূত্রের দাবি, রামপুরহাটে একটি দলীয় বৈঠকও করতে পারেন শতাব্দী। যদিও সেই বৈঠক হবে কি না বা হলে কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারুইপুর কাণ্ড প্রসঙ্গে শতাব্দী বলেন, “আইনিভাবেই দোষীদের শাস্তি হবে। মুখ্যমন্ত্রীর কাছে সেটাই আশা করা যায়।” এদিন তাঁকে প্রশ্ন করা হয়, তিনি “নতুন তৃণমূল” না “পুরনো তৃণমূল”, কোন পক্ষের সঙ্গে রয়েছেন? জবাবে শতাব্দী রায় স্পষ্ট ভাষায় বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি।”
Baruipur : কিশোরীর দেহ উদ্ধারের সেই পুকুরেই মিলল আরও একটি দেহ
গণধর্ষণের মামলায় তিন অভিযুক্ত গ্রেফতার (Satabdi Roy)
কিশোরীর দেহ উদ্ধারের প্রায় ২৪ ঘণ্টা পরে সোমবার গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনকে সোমবার বারুইপুর আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২০ জুলাই তাঁদের ফের আদালতে তোলা হবে। ধৃত তৃতীয় অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করানো হবে। রবিবার কিশোরীর দেহ উদ্ধারের পর থেকেই বারুইপুরে উত্তেজনা চরমে ওঠে। অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তির গণপ্রহারে মৃত্যুর ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শিয়ালদহ-নামখানা শাখায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ সময় অবরুদ্ধ থাকে সড়ক যোগাযোগ।

আরও পড়ুন :
Humayun Kabir: নিশানায় হুমায়ুন, পুলিশের জেরার পরেই দল ছাড়লেন মুর্শিদাবাদ জেলা সভাপতি

