Narendra Modi
Bengal Liberty
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোয়ো(Narendra Modi) সুবিয়ান্তোর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ৬ জুলাই ২০২৬ তারিখে জাকার্তায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফর মূলত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত অংশীদারি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে

আরো পড়ুন:-
Mamata Banerjee : আরজিকর কাণ্ডে নির্বাক, বারুইপুর ঘটনার প্রতিবাদে পথে নামলেন মমতা
দ্বিপাক্ষিক বৈঠক ও কৌশলগত আলোচনা(Narendra Modi)
দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো— ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি, প্রতিরক্ষা ক্ষেত্রে গঠনমূলক সিদ্ধান্ত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ। এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সব বাধা পেরিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়েও জোরালো আলোচনার সম্ভাবনা রয়েছে।

ঐতিহাসিক স্থান পরিদর্শন(Narendra Modi)
সফর চলাকালীন দুই দেশের নেতাই ইন্দোনেশিয়ার যোগিয়াকার্তায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘প্রাম্বানান মন্দির’ পরিদর্শন করবেন।
ত্রিদেশীয় সফর(Narendra Modi)
ইন্দোনেশিয়ার জাকার্তায় এই সফর শেষ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর পরবর্তী গুরুত্বপূর্ণ গন্তব্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই সফরগুলো থেকে আন্তর্জাতিক কূটনীতিতে কোন কোন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, এখন সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলসহ ভারতের সাধারণ মানুষের।

