Gaza Protest UK
Bengal Liberty
ফের শিক্ষাপ্রাঙ্গণে রাজনীতির ছায়া। লন্ডনের(Gaza Protest UK) বিখ্যাত কিংস কলেজে গাজা যুদ্ধের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বা ক্র্যাকডাউন শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একটি যৌথ তদন্তে উঠে এসেছে যে, প্রতিষ্ঠানটিতে কমপক্ষে ২৬ জন শিক্ষার্থী শাস্তিমূলক বা শৃঙ্খলা সংক্রান্ত তদন্তের মুখোমুখি হয়েছেন। যুক্তরাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সংখ্যাটি সর্বোচ্চ।

স্থগিতাদেশ ও ভিসা বাতিল(Gaza Protest UK)
ওসামা ঘানেম নামক এক ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার স্টুডেন্ট ভিসা স্পন্সরশিপ প্রত্যাহার করা হয়েছে, যার ফলে তাকে এখন নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রাঙ্গণে গাজা যুদ্ধের প্রতিবাদ ও নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা(Gaza Protest UK)
ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান ধর্মঘটের মতো প্রতিবাদের জেরে অনেক শিক্ষার্থীকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ক্লাস চলাকালীন সময়ে তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরো পড়ুন:-
গুপ্তচরবৃত্তির অভিযোগ(Gaza Protest UK)
এরই মধ্যে একটি মারাত্মক অভিযোগ সামনে এসেছে। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের কার্যকলাপ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণের জন্য কিংস কলেজসহ বেশ কয়েকটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় প্রাক্তন সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের দ্বারা পরিচালিত একটি প্রাইভেট ফার্মকে অর্থ প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের অবস্থান(Gaza Protest UK)
তবে কিংস কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের তাদের মতাদর্শ বা সমর্থনের জন্য নয়, বরং স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি লঙ্ঘন এবং ক্যাম্পাসের নিয়মকানুন অমান্য করে বিক্ষোভ করার জন্য শাস্তি দেওয়া হয়েছে।

