Narendra Modi
Bengal Liberty
ঐতিহাসিক ইন্দোনেশিয়া সফরের পরেই(Narendra Modi ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। আর সেই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরে গিয়েও দুই দেশের মধ্যে আরেকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হলো, যার ফলে আন্তর্জাতিক মহলে আরও একবার ভারত ও নরেন্দ্র মোদির জয়জয়কার ধ্বনিত হচ্ছে।


কিছুক্ষণ আগেই অস্ট্রেলিয়ার একটি সংস্থা ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে দেশবাসী তথা বিশ্বের সামনে এই খবরটি জানান। ঠিক তার পরেই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ইউরেনিয়াম রপ্তানির একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এই অসামরিক পারমাণবিক জ্বালানি চুক্তি ও নতুন প্রতিরক্ষা ঘোষণা চূড়ান্ত করেন। চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়া ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম রপ্তানি করবে।
চুক্তির মূল দিকগুলো(Narendra Modi )
শান্তিপূর্ণ ব্যবহার(Narendra Modi)
সরবরাহকৃত ইউরেনিয়াম শুধুমাত্র অসামরিক পারমাণবিক কর্মসূচির তথা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে।
প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব: ইউরেনিয়ামের পাশাপাশি উভয় দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ (Critical Minerals)

সরবরাহের লক্ষ্যে নতুন প্রতিরক্ষা ঘোষণায় স্বাক্ষর করেছে। কৌশলগত ও অর্থনৈতিক আলোচনা: মেলবোর্নে আয়োজিত ‘ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরামে’ প্রধানমন্ত্রী মোদি অস্ট্রেলীয় ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান।দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে তিনি প্রস্তাবিত ‘CECA’ চুক্তির দ্রুত সমাপ্তির ওপর জোর দেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি(Narendra Modi)
সফরকালে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রেও বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ভারতের ‘কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (CSIR) এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমঝোতা স্মারক (MoU) অন্যতম।

প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ ও পরবর্তী সফর(Narendra Modi)
মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে ‘মেলবোর্ন মিটস মোদি’ শীর্ষক একটি বিশাল কমিউনিটি ইভেন্টে তিনি প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য দেন। গত ১২ বছরের মধ্যে এটি তাঁর তৃতীয় অস্ট্রেলিয়া সফর। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার পর আগামী ১০ ও ১১ জুলাই নরেন্দ্র মোদি নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে যাবেন। গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন।
একের পর এক সাফল্যের পালক ভারতের মুকুটে যুক্ত হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী মোদি আর কী নতুন কীর্তি স্থাপন করেন, এখন সে দিকেই নজর থাকবে বিশ্ববাসী তথা ভারতের।
আরো পড়ুন:-
BJP Joining: রাজ্যসভায় বিজেপির নতুন মুখ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ! যোগদানের পরেই জোর জল্পনা

