Prosenjit Chatterjee
Bengal Liberty : বিজেপিতে যোগদান করতে পারেন প্রসেনজিত? প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং সাক্ষাত করেন অভিনেতার সঙ্গে (Prosenjit Chatterjee)। এবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নবান্নে শুভেন্দু অধিকারী এবং প্রসেনজিতের একসঙ্গে বৈঠক করছেন বলেই সূত্রের খবর। প্রসঙ্গত সম্প্রতি শিল্পী সংগঠন, বিভিন্ন সাংগঠনিক পরিবর্তন এবং চলচ্চিত্রকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। সেই আবহে ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী অভিনেতার এই ধারাবাহিক সাক্ষাৎ স্বাভাবিকভাবেই জল্পনা উসকে দিচ্ছে (Prosenjit Chatterjee)।

প্রসেনজিতের সাথে দেখা করেন অমিত শাহ (Prosenjit Chatterjee)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যস্ত রাজনৈতিক সূচির মাঝেই তিনি যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবনে। প্রায় ১৫ মিনিট সেখানে কাটান শাহ। যদিও এটিকে আপাতত সৌজন্য সাক্ষাৎ বলেই জানাচ্ছেন বুম্বা দা।

অমিত শাহের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের বিভিন্ন সাফল্যের কথা অভিনেতার সামনে তুলে ধরেন অমিত শাহ। পাল্টা সৌজন্য হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি বই উপহার দেন প্রসেনজিৎ। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছাও জানান অমিত শাহ।

আরও পড়ুন :
Nabanna: পরীক্ষা না দিয়েই প্রমোশন! বড় সিদ্ধান্ত নবান্নের, চাকরি বাতিল না হলেও আটকে যাবে বেতন

