France vs Morocco
Bengal Liberty
চলতি বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ(France vs Morocco) মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো।
কাতার বিশ্বকাপেও এই দুই দল সেমি-ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে আটলাস লায়ন্সদের হারিয়ে হাকিমিদের রূপকথার ইতি ঘটিয়েছিল ফ্রান্স। চার বছর পর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফের একে অপরের বিরুদ্ধে লড়বে প্রতিযোগিতার এই দুই শক্তিশালী দল।
এই ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে প্রবল উন্মাদনার সৃষ্টি হয়েছে। ভারতীয় সময় রাত ১:৩০ মিনিটে বস্টন স্টেডিয়ামে এই মহারণের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই সঙ্গে ম্যাচটিকে ঘিরে বিতর্কও চরমে পৌঁছেছে।

আর্জেন্টিনার রেফারি বনাম ফ্রান্স(France vs Morocco)
আর্জেন্টিনা বনাম মিশরের জমজমাট লড়াইয়ের পর ফুটবল বিশ্ব কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। একদলের দাবি, আর্জেন্টিনার প্রতি রেফারির ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল। অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থকরা এই সমস্ত অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন। এরই মাঝে শুরু হয়েছে এক নতুন বিতর্ক।
ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে প্রধান রেফারি থেকে শুরু করে সহকারী রেফারি, ভিএআর (VAR) অ্যাসিস্ট্যান্ট, এমনকি লাইনসম্যান—সবাই আর্জেন্টিনার। এই ধরনের নিয়োগ ফিফা বিশ্বকাপে অত্যন্ত বিরল।

আর এতেই প্রশ্ন তুলেছেন ফ্রান্স দলের প্রধান কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তাঁর স্পষ্ট বার্তা, “রেফারিরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন।” অনেকের ধারণা, ফ্রান্স যাতে পরবর্তী রাউন্ডে প্রবেশ করতে না পারে, সেই কারণেই এক দেশের পাঁচজন রেফারিকে এই ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই দাবিতে আদৌ কতটা যুক্তি আছে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সের কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত যাত্রা(France vs Morocco)
দু’বারের বিশ্বকাপজয়ী দল ফ্রান্স খুব সহজেই কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে। সেনেগাল, নরওয়ে ও ইরাকের বিরুদ্ধে বড় জয়ের পর অনায়াসেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। নকআউটেও জয়ের ধারা বজায় রেখে সুইডেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় দলটি। তবে লড়াকু প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের কিছুটা হোঁচট খেতে হয়। কিলিয়ান এমবাপের পেনাল্টির সুবাদে জয় পেলেও ফরাসি শিবির যে কিছুটা চাপের মধ্যে রয়েছে, তা বলাই বাহুল্য।

লড়াকু মরক্কোর যাত্রা(France vs Morocco)
গত বিশ্বকাপে রূপকথার সৃষ্টি করেছিল মরক্কো। কোয়ার্টার-ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল আটলাস লায়ন্সরা। চলতি বিশ্বকাপের শুরু থেকেই নতুন রূপকথার অধ্যায় লিখছে মরক্কো। প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে তারা।

পরবর্তী ম্যাচগুলিতে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর, নকআউটে শক্তিশালী নেদারল্যান্ডসকে টাই-ব্রেকারে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে রাজকীয়ভাবে জায়গা করে নিয়েছে দলটি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। হাই-ভোল্টেজ এই ম্যাচের জন্য সবাই মুখিয়ে রয়েছেন। কে হাসবে জয়ের হাসি? কার হবে স্বপ্নভঙ্গ? তার পাশাপাশি এই ম্যাচেও কি নতুন কোনো বিতর্কের সৃষ্টি হবে? সব মিলিয়ে বিশ্বকাপের আসর এখন একেবারে জমজমাট।

