Rekha Patra
Bengal Liberty
বারুইপুরের বহুল আলোচিত এনকাউন্টার কাণ্ডের পর নতুন করে ন্যায়বিচারের আশায় বুক বাঁধছে হিঙ্গলগঞ্জের এক নির্যাতিতার পরিবার। দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার অভিযোগ তুলে এবার হিঙ্গলগঞ্জের ধর্ষণ মামলাটির পুনরায় তদন্তের দাবিতে বিজেপি নেত্রী রেখা পাত্রের দ্বারস্থ হলেন নির্যাতিতার মা।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও তাঁদের মেয়ের মামলায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বারুইপুরের সাম্প্রতিক ঘটনায় প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখে তাঁরাও নতুন করে বিচার পাওয়ার আশা দেখছেন। সেই কারণেই মামলাটি পুনরায় খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তাঁরা।

নির্যাতিতার মায়ের দাবি(Rekha Patra)
প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। রেখা পাত্রের কাছে বিষয়টি তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আবেদনও জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে হিঙ্গলগঞ্জের ওই মামলাটি পুনরায় রুজু করা হবে কি না কিংবা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।


