Mohun Bagan vs Pathachakra
Bengal Liberty
গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল জর্জ(Mohun Bagan vs Pathachakra) টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-০ গোলে জয় তুলে নেওয়ার পর আজ সবার নজর ছিল মোহনবাগানের দিকে। কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড কেমন ছন্দে মাঠে নামবে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমর্থকেরা।কাউকেই নিরাশ করেনি মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথম ম্যাচেই পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে রাজকীয়ভাবে লিগ অভিযান শুরু করল তারা।

নজরকাড়া পারফরম্যান্সে সায়ান বন্দ্যোপাধ্যায়(Mohun Bagan vs Pathachakra)
গত মরশুমে লাল-হলুদ জার্সিতে অনবদ্য ছন্দে ছিলেন সায়ান। সেই ধারাবাহিকতা বজায় রেখে পাঠচক্রের বিরুদ্ধেও সবুজ-মেরুন জার্সিতে অসাধারণ খেললেন তিনি। ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি দলের আক্রমণের মূল কারিগর হিসেবে নজর কাড়লেন এই তরুণ ফুটবলার।

জমজমাট তরুণ ব্রিগেড(Mohun Bagan vs Pathachakra)
সায়ানের পাশাপাশি এদিন দারুণ পারফর্ম করেছেন জামশেদ-পুত্র কিয়ান নাসিরিও। দলের হয়ে তিনি একটি গোল করেন। এছাড়া ২০ বছর বয়সী সুহেল আহমেদ ভাট এবং বিভানের করা বাকি দুটি গোলের ওপর ভর করে ৪-০ ব্যবধানে বড় জয় তুলে নেয় মোহনবাগান। এই দাপুটে জয়ের সুবাদে পূর্ণ ৩ পয়েন্ট সংগ্রহ করে দুর্দান্তভাবে শুরু হলো সবুজ-মেরুনদের এবারের সিএফএল (CFL) অভিযান।

