Baruipur News
Bengal Liberty: সূর্যপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাকিম লস্কর ওরফে কেলে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে সূর্যপুর এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয় (Baruipur News)। অর্থাৎ, ইন্দ্রজিৎ মণ্ডল হত্যা মামলায় এখনও পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন অফিসাররা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণপিটুনির ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে নতুন তথ্য সামনে এলে গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, সূর্যপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই একাধিক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পর এক গ্রেফতার হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

মুখ্যমন্ত্রীর নির্দেশ (Baruipur News)
ইতিমধ্যে ইন্দ্রজিতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের দাদাকে সিভিক পুলিশের চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি, পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা সরকারের তরফে ক্ষতিপূরণ হিসাবে সঁপে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ইন্দ্রজিৎকে তাঁর নাম এবং পরিচয় দেখে হত্যা করা হয়েছে।’
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আপাতত মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য-ই বাস্তবায়িত হচ্ছে বলে দাবি অফিসারদের।
আরো পড়ুন:-
Abhishek Banerjee: হাইকোর্টের কড়া অবস্থান! অবশেষে ভয়েস স্যাম্পল দিতে আদালতে হাজির অভিষেক

