Bengal Liberty:
২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশনকে সামনে রেখে শাসক ও বিরোধী—দুই শিবিরই নিজেদের কৌশল চূড়ান্ত করতে ব্যস্ত। সূত্রের খবর, বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক রয়েছে। সেখানে ডাক পেয়েছেন NCPI এর ২০ জন সাংসদ। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে NDA-র বৈঠকও হওয়ার কথা।

কৌশল চূড়ান্তে শাসক-বিরোধীর নজরে একাধিক ইস্যু:
Monsoon Session
জানা গেছে বিরোধীরা ইতিমধ্যেই অধিবেশনের স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক সেরেছে দলের অন্দরে। সূত্রের খবর, নিট পরীক্ষার অনিয়ম (NEET Exam), মূল্যবৃদ্ধি, বেকারত্ব, মণিপুর-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে ঘেরার রূপরেখা তৈরি করবে বিরোধীরা।
বাদল অধিবেশনে কোন বিল আনছে বিজেপি?
Monsoon Session
অন্যদিকে, বিজেপিও এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। সরকার মহিলা সংরক্ষণ বিলের

সংশোধনী, ডিলিমিটেশন বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ আইন সংসদে পেশ ও পাশ করানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সংবিধানের ১৩০তম সংশোধনী বিল আনার সম্ভাবনাও রয়েছে।
প্রস্তাবিত এই বিলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে নির্দিষ্ট সময় হেফাজতে থাকলে তাঁদের পদে বহাল থাকা সংক্রান্ত নতুন বিধান যুক্ত হতে পারে।
এছাড়া উচ্চশিক্ষার নিয়ন্ত্রক কাঠামোয় বড় পরিবর্তনের লক্ষ্যে উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্কার (VBSA) বিল আনারও সম্ভাবনা রয়েছে। ইউজিসি (UGC) ও এআইসিটিই-সহ একাধিক নিয়ন্ত্রক সংস্থার কাঠামো পুনর্গঠনের প্রস্তাব এতে থাকতে পারে।
এই অধিবেশনে বিরোধীদের আক্রমণ এবং সরকারের আইন প্রণয়নের উদ্যোগ—দু’দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টা পার, এখনও নিখোঁজ রাজ্য স্তরের শ্যুটার দময়ন্তী সেন

