AI Impact Summit 2026
Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, নয়া দিল্লি:
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রভাব নিয়ে পাঁচ দিনের সম্মেলন(AI Impact Summit 2026) শুরু হল নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উদ্যোগপতিরা। আজ, সোমবার সকালে ৯.৩০ মিনিটে সম্মেলন শুরু হয়েছে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ বার্তা দিয়েই সম্মেলন শুরু করলেন নরেন্দ্র মোদি।
অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ফ্রান্স ও ব্রাজিলের প্রেসিডেন্ট। গুগল এর সুন্দর পিচাই সহ প্রায় ৪০টি সংস্থার টেক জায়েন্টরা যোগদান করেছেন এই সম্মেলনে। উপস্থিত থাকবেন ওপেন AI এর স্যাম অল্টম্যানরা। প্রায় ২লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন(AI Impact Summit 2026)।

সমাজ মাধ্যমের প্রধানমন্ত্রীর বার্তা AI Impact Summit 2026
সম্মেলন শুরু হওয়ার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলের ভালো থাকা, সুখে থাকার বার্তা দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, ” কৃত্তিম বুদ্ধিমত্তা (AI ) নিয়ে আলোচনায় গোটা বিশ্ব সমবেত হয়েছে। আজ থেকে দিল্লির ভারত মণ্ডপমে ভারত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর অনুষ্ঠানের সূচনা হয়েছে। আমি সকল দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পকর্তা, উদ্যোগপতি, নীতিনির্ধারক, গবেষকদের এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি।”
यह हमारे लिए अत्यंत गर्व की बात है कि India AI Impact Summit के लिए दुनियाभर से लोग भारत आ रहे हैं। इससे हमारे देश के युवाओं के सामर्थ्य का भी पता चलता है। यह अवसर इस बात का भी प्रमाण है कि हमारा देश विज्ञान और टेक्नोलॉजी के क्षेत्र में तेजी से प्रगति कर रहा है और वैश्विक विकास… pic.twitter.com/7gxXJEtpOz
— Narendra Modi (@narendramodi) February 16, 2026
কোন কোন রাষ্ট্রপ্রধান আমন্ত্রিতের তালিকায় (AI Impact Summit 2026)
এই সম্মেলনের আসল নাম ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ , সম্মেলনে যোগ দেবেন গুগ্লের সুন্দর পিচাই, ওপেন AI এর স্যাম অল্টম্যান-সহ আরও ৪০টি সংস্থার কর্তারা। যোগ দেবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সহ শীর্ষস্থানীয় নেতারা। আগামী বৃহস্পতিবার এই সম্মেলনে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। ইতিমধ্যেই ২ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে অনেকেই কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষ।

কৃত্তিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগদান করবেন গণ্যমান্য মন্ত্রীরা (AI Impact Summit 2026)
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে অনুষ্টানে অংশগ্রহণ করবেন। তাছাড়াও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এই সম্মেলনে যোগ দেবেন। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ফিনল্যান্ড, বলিভিয়া, সার্বিয়া, স্পেন, ক্রোয়েশিয়া, মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহি, সুইৎজ়ারল্যান্ডের রাষ্ট্রপ্রধানেরা। ঠিক যেন চাঁদের হাট।
রাজধানীতে আয়োজিত কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ইমপ্যাক্ট সামিট ২০২৬ আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে ভবিষ্যত প্রজন্মের জন্য এবং বিজ্ঞান সহ প্রযুক্তিকেও এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশাবাদী সকলে।

