X Down Globally
Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা: আচমকাই বিশ্বজুড়ে সমস্যার মুখে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X। ভারত-সহ একাধিক দেশে ব্যবহারকারীরা অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। হঠাৎ এই পরিষেবা বিভ্রাট কেন হল, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা দেয়নি সংস্থা, ফলে ব্যবহারকারীদের মধ্যে বাড়ছে অসন্তোষ (X Down Globally)।
কী ঘটেছে (X Down Globally)?
আজ, সোমবার হঠাৎ করেই বিশ্বজুড়ে বহু ব্যবহারকারী ‘X’ ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ভারত-সহ একাধিক দেশ থেকে একই সময়ে সমস্যা হওয়ার রিপোর্ট সামনে আসে (X Down Globally)।
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector-এর তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ অভিযোগের সংখ্যা ২৫ হাজারেরও বেশি ছাড়িয়ে যায়। ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই প্ল্যাটফর্মে ঢুকতে পারছিলেন না, আবার কেউ পোস্ট বা ফিড লোড করতে পারছিলেন না (X Down Globally)।
কী ধরনের সমস্যা হয়েছে (X Down Globally)?
- ফিড রিফ্রেশ হচ্ছিল না
- পোস্ট লোড হচ্ছিল না
- লগইন করতে সমস্যা হচ্ছিল
- অ্যাপ এবং ওয়েবসাইট— দুই ক্ষেত্রেই সমস্যা দেখা যায়
একাধিক দেশের ব্যবহারকারীরা একই সময়ে সমস্যার কথা জানান, যা থেকে মনে করা হচ্ছে এটি কোনও নির্দিষ্ট দেশের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাট (X Down Globally)।
আরও পড়ুন (X Down Globally)-
AI Impact Summit 2026: AI নিয়ে ৫ দিনের আন্তর্জাতিক সম্মেলন নয়া দিল্লিতে, বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী, আমন্ত্রিত থাকছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা
শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়, (Tarique Rahman oath ceremony) মোদি নয় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ওম বিড়লা
কেন এই সমস্যা (X Down Globally)?
এই মুহূর্তে পরিষেবা বিভ্রাটের সঠিক কারণ স্পষ্ট নয়। সংস্থার তরফে এখনও বিস্তারিত কোনও অফিসিয়াল বিবৃতি সামনে আসেনি বলে জানা যাচ্ছে।
সব মিলিয়ে, আচমকা এই প্রযুক্তিগত সমস্যায় বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে এবং সমস্যার আসল কারণ কী— এখন সেদিকেই নজর ব্যবহারকারী ও প্রযুক্তি মহলের (X Down Globally)।
পরিষেবা স্বাভাবিক হল (X Down Globally)?
সাময়িক প্রযুক্তিগত সমস্যার পর বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে X-এর পরিষেবা। বিশ্বজুড়ে বহু ব্যবহারকারী ফিড লোড না হওয়া ও লগইন সমস্যার অভিযোগ জানিয়েছিলেন। আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম Downdetector-এও অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। তবে এখন বেশিরভাগ ব্যবহারকারী স্বাভাবিকভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন বলে জানা যাচ্ছে (X Down Globally)।
