Sayak Chakraborty controversy
Sayak Chakraborty controversy

সায়ক চক্রবর্তীর দিকে অভিযোগের ইঙ্গিত!(Sayak Chakraborty controversy) শিশুশিল্পী হেনস্থার পোস্টে তোলপাড় টলিপাড়া! Viral Blogger Accused? Leena Gangopadhyay’s Son Sparks Controversy

Bengal Liberty, কলকাতা: ছোট পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, জনপ্রিয়তার উত্থানের সঙ্গে সঙ্গে বিতর্কও যেন পিছু ছাড়ছে না অভিনেতা ও ভ্লগার সায়ক চক্রবর্তীর(Sayak Chakraborty controversy)। পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় ঘটে যাওয়া সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল আরও গুরুতর অভিযোগের ইঙ্গিত।

কী অভিযোগ অভিনেতার বিরূদ্ধে? (Sayak Chakraborty controversy)

নাম না করেই সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা।
একটি ফেসবুক পোস্টে, বিশিষ্ট সিরিয়াল নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, কয়েক বছর আগে এক জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের সেটে এক শিশুশিল্পী ‘যৌন হেনস্থা’র শিকার হয়েছিল। পোস্টে কারও নাম উল্লেখ না থাকলেও, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে তিনি তখন অভিনেতা(Sayak Chakraborty controversy) ছিলেন এবং বর্তমানে একজন পরিচিত ভ্লগার। এবং এই ঘটনাটি নাকি ঘটেছিল সেটের মেকআপ রুমে।

পোস্টে আরও দাবি করা হয়, বিষয়টি প্রকাশ্যে আসার পর শিশুটির মা-সহ সংশ্লিষ্টরা বিষয়টি জানতে পারেন এবং অভিযুক্ত ব্যক্তি সবার সামনে ক্ষমাও চান। এবং পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। অর্ক গঙ্গোপাধ্যায় তাঁর লেখায় সমাজের দায় নিয়েও প্রশ্ন তুলেছেন কীভাবে বারবার এমন ঘটনার পর অপরাধকে ‘স্বাভাবিক’ করে নেওয়া হয়?

এই পোস্ট প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র চর্চা। নাম উল্লেখ না থাকলেও, সাম্প্রতিক বিভিন্ন বিতর্কের সূত্র ধরে নেটিজেনদের একাংশ অভিযোগের তীর সায়ক চক্রবর্তীর(Sayak Chakraborty controversy) দিকেই ঘোরান। বিষয়টি আরও আলোচনায় আসে, যখন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ওই পোস্টে মন্তব্য করেন “কী! সত্যি?” একসময় সায়ক ও সৌমিতৃষার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে পরিচিত হলেও, সেই সম্পর্ক বহুদিন আগেই ভেঙেছে।

Sayak Chakraborty controversy
Sayak Chakraborty controversy

উল্লেখ্য, সাম্প্রতিক পার্ক স্ট্রিট বিতর্কের পর সৌমিতৃষা নিজেও সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের(Sayak Chakraborty controversy) উদ্দেশ্যে কটাক্ষ করেছিলেন। সেখানে তিনি ইঙ্গিত দেন, রিচ ও এনগেজমেন্ট কমতে শুরু করলেই কিছু মানুষ বিতর্কিত পথ বেছে নেয়।

আরও পড়ুন – গানের জগৎ থেকে এবার পরিচালক,শান্তিনিকেতনে শুটিং শুরু অরিজিৎ সিংয়ের প্রথম সিনেমা!

অভিনেতার দিক থেকে কোন প্রতিক্রিয়া নেই (Sayak Chakraborty controversy)

তবে এই মুহূর্তে সায়ক চক্রবর্তীর(Sayak Chakraborty controversy) তরফে অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম না করেই ওঠা এমন গুরুতর অভিযোগ স্বাভাবিকভাবেই বিনোদন জগতের অন্দরমহলে প্রশ্ন তুলে দিয়েছে। এবং এই অভিযোগ যদি সত্য হয়, তবে এতদিন তা আড়ালেই বা রইল কীভাবে? আর যদি না হয়, তাহলে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টের দায়ভারই বা কার? সত্য উদঘাটনের অপেক্ষায় এখন নেটপাড়া।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury