Bhatpara Violence
Bhatpara Violence

Bhatpara Violence : ভাটপাড়ায় ভোটের আগে ফের রক্তাক্ত কাণ্ড, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, গুলিতে জখম CISF জওয়ান

Bengal Liberty, ২৭ এপ্রিল :

দ্বিতীয় দফার ভোটের আগে ফের বন্দুকের ব্ল্যাঙ্ক রেঞ্জে বিজেপি প্রার্থী (Bhatpara Violence)। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রবিবার গভীর রাতে গুলিবিদ্ধ হলেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিযোগ, বিজেপি প্রার্থী পবন কুমার সিংয়ের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলে ব্যাপক বোমাবাজি ও গুলিচালনার মধ্যে পড়ে আহত হন সিআইএসএফ জওয়ান যোগেশ শর্মা, যিনি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই থমথমে ভাটপাড়া এলাকা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং শুরু হয়েছে তদন্ত (Bhatpara Violence)।

Bhatpara Violence
Bhatpara Violence

ঘটনার সূত্রপাত (Bhatpara Violence)

ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায় জগদ্দলের আটচালা বাগান এলাকায়। তৃণমূলের দাবি, দলীয় পতাকা ও ব্যানার লাগানোর সময় বিট্টু মাহাতো নামে এক কর্মীকে বিজেপির কয়েকজন মারধর করে। এরপর রাতে তিনি দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে জগদ্দল থানায় অভিযোগ জানাতে যান। থানায় পৌঁছন বেশ কিছু তৃণমূল নেতা সহ ভাটপাড়ার উপ-প্রধান দেবজ্যোতি ঘোষ সহ অনেকে। অভিযোগ, সেই সময় বিজেপি নেতা অর্জুন সিং তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে থানায় ঢুকে তৃণমূল কর্মীদের উপর হামলা চালান, যা ধাক্কাধাক্কি থেকে হাতাহাতিতে গড়ায়। যদিও পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এখানেই শেষ নয় পরে থানার বাইরে আবারও দু’পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। যদিও বিজেপির দাবি-তাঁরা অভিযোগ জানাতে গেলে উল্টে তৃণমূল কর্মীরাই হামলা চালায়।

Bhatpara Violence
Bhatpara Violence

প্রার্থীর বাড়িতে হামলা, গুলিতে জখম CISF জওয়ান (Bhatpara Violence)

থানার ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে জগদ্দলের বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির সামনে। অভিযোগ, একদল দুষ্কৃতী সেখানে এলোপাথাড়ি বোমা ও গুলি ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান যোগেশ শর্মা। সেই সময়ই তিনি গুলিবিদ্ধ হন এবং তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে।

এই ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উপর হামলা নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটের আগে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়াতেই এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ভাটপাড়া জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন :

NCSC : “চামার” মন্তব্যে বিতর্ক চরমে! মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ তফশিলি কমিশনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury