Election commission
Election commission

Kolkata Election Security : কলকাতা কি কার্যত যুদ্ধক্ষেত্র? প্রথম দফার ভোটে শহরজুড়ে ২২ হাজার আধাসেনা, রাস্তায় ১০ হাজার পুলিশ!

Bengal Liberty, ২২ এপ্রিল :

বিধানসভা ভোটের মুখে কলকাতার চেহারা যেন একেবারে বদলে গিয়েছে (Kolkata Election Security)। গোটা শহর জুড়ে কড়া নিরাপত্তা, রাস্তায় বাড়তি টহল, দাগি দুষ্কৃতীদের খোঁজে লাগাতার তল্লাশি! কলকাতা কি তবে ভোটের সময় কার্যত নিরাপত্তার ঘেরাটোপে বন্দি? এই আবহেই সামনে আসছে শহরের নিরাপত্তা ও প্রস্তুতির বিস্তারিত ছবি (Kolkata Election Security)।

Kolkata Election Security
Kolkata Election Security

কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে মোড়া শহর (Kolkata Election Security)

ভোট পরিচালনার জন্য কলকাতায় মোতায়েন করা হয়েছে মোট ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সংখ্যার হিসেবে প্রায় ২২ হাজার আধাসামরিক বাহিনীর জওয়ান শহরের বিভিন্ন প্রান্তে দায়িত্বে থাকবেন। এর পাশাপাশি প্রায় ১০ হাজার পুলিশকর্মী নামানো হচ্ছে রাস্তায়।

Kolkata Election Security
Kolkata Election Security

বুথ থেকে রাস্তায় নজরদারি, বহুস্তরীয় নিরাপত্তা (Kolkata Election Security)

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতায় রয়েছে ১৯৬১টি ভোটকেন্দ্র এবং মোট ৫১৭২টি বুথ। এই বিপুল ব্যবস্থাপনা সামলাতে তৈরি করা হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহরজুড়ে থাকছে ৩৫১টি সেক্টর মোবাইল, ১৬০টি আরটি মোবাইল, এবং ২২৯টি কুইক রেসপন্স টিম। পাশাপাশি থাকছে ৮০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৩০৬টি অতিরিক্ত কিউআরটি ও নাকা চেকিং টিম। তিনটি শিফটে কাজ করবে ৫৭টি ফ্লাইং স্কোয়াড ও ৫৭টি এসএসটি, সঙ্গে থাকছে ৮০টি স্ট্রাইকিং ফোর্স। এবং প্রতিটি স্ট্রাইকিং ফোর্স ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকছেন একজন ইন্সপেক্টর ও একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। এবং মোট ১৭২ জন ইন্সপেক্টর এবং প্রায় ১৯৩৮ জন সাব-ইন্সপেক্টর মোতায়েন করা হচ্ছে। এছাড়া থাকছেন ৭ হাজারের বেশি কনস্টেবল, যার মধ্যে প্রায় ২৪৮৬ জন সশস্ত্র। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে রাখা হয়েছে অভিজ্ঞ অফিসারদের।

সব মিলিয়ে স্পষ্ট, কলকাতায় ভোট মানেই এবার কড়া নিরাপত্তা ও নজরদারি। প্রশাসনের লক্ষ্য একটাই ভোট যেন হয় সম্পূর্ণ শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং ভয়মুক্ত। সেই লক্ষ্যেই শহরজুড়ে সাজানো হয়েছে এই নজিরবিহীন নিরাপত্তা বলয়।

আরও পড়ুন:

central forces: ভোটের দিন পাহারায় ‘সেনার পাহাড়’! প্রথম দফায় রাজ্যে রেকর্ড ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury