Shreya Pande
Shreya Pande

Shreya Pande: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করে দোলা সেনকে আক্রমণ শ্রেয়া পাণ্ডের

Bengal Liberty: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে এবার প্রকাশ্যে দলের অন্দরের কোন্দল সামনে এনেছেন নেত্রী শ্রেয়া পাণ্ডে। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে দলের একুশের মঞ্চের শৃঙ্খলা ও ‘কালীঘাট সূত্র’ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। ঠিক ওই পোস্টটিকেই নিজের প্রোফাইলে শেয়ার করে তৃণমূল সাংসদ দোলা সেনকে তীব্র আক্রমণ শানিয়েছেন শ্রেয়া।

Advertisement
Advertisement

ভাইরাল হওয়া ওই স্ক্রিনশট অনুযায়ী, শ্রেয়া পাণ্ডে ফেসবুকে লিখেছেন, মঞ্চে ওঠার ক্ষেত্রে নাকি নিয়ম করা হয়েছিল যে শুধুমাত্র প্রাক্তন বা বর্তমান বিধায়ক এবং সাংসদরাই থাকতে পারবেন এবং দিদি নিজহাতে নাকি সেই তালিকা লিখে তাঁর হাতে দিয়েছেন। কিন্তু বাস্তবে দেখা যায়, মঞ্চে দাঁড়ানোর মতো জায়গাও নেই! এরপরই সরাসরি দোলা সেনকে কটাক্ষ করে তাঁকে ‘আন্টি’ বলে আক্রমণ করেন শ্রেয়া এবং পোস্টে একটি ইমোজি দিয়ে লেখেন, ‘কালীঘাট শেষ পর্যন্ত একজন নতুন লোক খুঁজে পেয়েছে।’

Advertisement
Advertisement

একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক পোস্ট এবং অন্যদিকে শ্রেয়া পাণ্ডের এমন আক্রমণাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন তৃণমূলের অন্দরে চরম শোরগোল শুরু হয়েছে। ২১শে জুলাইয়ের মতো বড় উৎসবের রেশ কাটতে না কাটতেই দলের নেতাদের এই প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি বিরোধী শিবিরের হাতে নতুন অস্ত্র তুলে দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বেঙ্গালুরুতে জখম সরকারি আধিকারিক, গ্রেফতার ১০

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury