Rahul Gandhi: বিরোধীদের তোলা দাবি নিয়ে আলোচনার সম্ভাবনা, কালো পোশাকে প্রতিবাদী সাংসদরা

Bengal Liberty: 

 

শিক্ষা ব্যবস্থা, পরীক্ষায় দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি। এই সব ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানিয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি। সেই দাবি মেনে বুধবার লোকসভায় স্পিকারের অনুমতিতে বিষয়গুলি নিয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

 

গত মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের ইস্যুতে সংসদে আলোচনা করার অনুমতি চেয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, স্পিকার তাঁকে জানান যে এ বিষয়ে সরকারের সম্মতি প্রয়োজন। রাহুলের অভিযোগ, এতেই স্পষ্ট যে সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনায় একেবারেই আগ্রহী নয়।

 

সরকারের বিরুদ্ধে রাহুলের তোপ Rahul Gandhi 

 

Rahul Gandhi
Rahul Gandhi

এই পরিস্থিতিতে বিরোধী জোট সিদ্ধান্ত নেয়, বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসা হবে। রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হেনস্তার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার।

 

প্রতিবাদে বিরোধী দলগুলি Rahul Gandhi

 

কংগ্রেসসহ বিরোধী দলগুলির অভিযোগ, দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ ও পরীক্ষা প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সংসদে অবিলম্বে জরুরি আলোচনা হওয়া উচিত। কিন্তু সেই সুযোগ না দিয়ে পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার।

Advertisement
Advertisement

অন্যদিকে, মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে আজও উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ চত্বর। পুলিশি লাঠিচার্জের তীব্র বিরোধিতা জানিয়ে বিরোধী সাংসদরা কালো পোশাক পরে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন।

আরও পড়ুনঃ আলোচনা নয়, নাটক করছে কংগ্রেস!’ রাহুলকে বিঁধলেন ধর্মেন্দ্র

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury