cricket
Bengal Liberty: গত ভারত সাউথ আফ্রিকা টেস্টে প্রায় ২৫ বছর পর হোয়াইট ওয়াশের সম্মুখীন হল ভারতীয় দল। ইডেন গার্ডেন্সে ৩০ রান এবং গুয়াহাটিতে ৪০৮ রানের পরাজয়ের পর ক্রমেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। প্রত্যেক মানুষের আঙ্গুল বিসিসিআই ম্যানেজমেন্ট এবং হেড কোচ গৌতম গম্ভীর এর দিকে। লাস্ট টেস্টের একটি প্রেস কনফারেন্সে প্রথম রো-কো প্রসঙ্গটি ফুটে ওঠে ভারতীয় অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরাহ এর মাধ্যমে। তিনি বলেন যে “রোহিত শর্মা এবং বিরাট কোহলি কে আমাদের প্রয়োজন নয় বরং আমাদের রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে প্রয়োজন”। এর থেকে কিন্তু তিনি সরাসরি ইঙ্গিত করলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়াটা খুব একটা ভালো চোখে দেখছেন না তাঁরা। ভারতীয় অধিনায়ক শুভমন গিলও ইনজুরির জন্য টেস্ট ক্রিকেট থেকে বাইরে থাকেন। তারপরই যখন ওডিআই সিরিজের স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয় সেখান থেকে তাকে বাতিল করে দেওয়া হয়। তারপরই ভারতীয় দলের খেলোয়ারদেরকেও নানা রকম জল্পনার শিকার হতে হয়। ঠিক এই জায়গাতেই বিরাট কোহলির রাঁচিতে প্রত্যাবর্তন এবং রোহিত শর্মার সোশ্যাল মিডিয়া পোস্ট এর মাধ্যমে তারা সরাসরি বুঝিয়ে দেন যে তারা সাউথ আফ্রিকার বিরুদ্ধে আট ঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুত।
গত ভারত অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা প্রথমদিকে রান না করতে পারলেও শেষ ম্যাচে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছিল যে রাজা যতই বুড়ো হোক সে কিন্তু রাজাই থাকে। আগামী ৩ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ভারত সাউথ আফ্রিকা ওডিআই সিরিজে আমরা কি আবারো সেই একই রূপ দেখতে পারবো নাকি আবারো ভারতীয় দলকে হোয়াইট ওয়াস হতে হবে?
ভারতীয় ক্রিকেট সমর্থকরা যে দিনটার জন্য অপেক্ষা করছিলেন সেই দিনটার অবসান ঘটতে চলেছে আগামী ৩রা ডিসেম্বর রাঁচিতে। রোহিত-কোহলি জুটি এইবার এক ভিন্ন অধিনায়ক কেএল রাহুলের অধিনায়কতায় সাউথ আফ্রিকার সম্মুখীন হবেন এবং বুঝিয়ে দেবেন ভারতকে ভারতের মাটিতে হারানো মুশকিলই নয় অসম্ভব।
তবে প্রশ্নটা আবারও একই জায়গায় তারা কি তাদের ফর্ম অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের মতো বজায় রাখতে পারবেন নাকি পুনরায় হোয়াইট-ওয়াশের শিকার হবেন।

