Bharti Singh Blessed with Baby Boy:
দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিংহ (Bharti Singh) ও হর্ষ লিম্বাচিয়া (Harsh Limbachiyaa)। শুক্রবার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই খবর মেলে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী (Bharti Singh Blessed with Baby Boy)।
সুস্থ রয়েছেন মা ও নবজাতক Bharti Singh Blessed with Baby Boy
জানা গিয়েছে, এদিন লাফটার সেফ -এর (Laughter Chef) শুটিংয়ের কাজে ছিলেন ভারতী। সেই সময় আচমকাই প্রসবযন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলেই খবর ।
এর আগে যমজ সন্তানের জল্পনা চললেও তা সত্যি হয়নি। একাধিক সাক্ষাৎকারে কন্যাসন্তানের ইচ্ছা প্রকাশ করতে দেখা যায় ভারতীকে কিন্তু ভাগ্যচক্রে দ্বিতীয় বারও তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান। ওই যুগলের বড় ছেলে লক্ষ্যের বয়স এখন তিন বছর। নতুন সদস্যের আগমনে পরিবারে খুশির আমেজ ছেয়ে গিয়েছে । কাজের চাপের মাঝেও ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়কে আপন করে নিতে প্রস্তুত কৌতুকশিল্পী দম্পতি। বলাই বাহুল্য, নতুন সদস্যের আগমনে ভারতী-হর্ষের সংসারে আনন্দ, আবেগ আর ভালোবাসার পরিধি যে আরও বাড়ল (Bharti Singh Blessed with Baby Boy)।
