Bangladesh News
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির অন্যতম নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর অশান্ত বাংলাদেশ (Bangladesh)। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে বাংলা সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান ‘ছায়ানটে’র (Chhayanaut)
কার্যালয়ে রাতে হামলার ঘটনা ঘটে। ধানমন্ডিতে (Dhanmondi) অবস্থিত ছায়ানটে’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এবার ছায়ানট সাংস্কৃতিক ভবনে ভাঙচুরের ঘটনায় ঢাকার ধানমন্ডি থানায় মামলা রুজু হল। পুলিশ জানিয়েছে, ছায়ানটের ম্যানেজার দুলাল ঘোষ গতকাল, শনিবার ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছেন (Bangladesh News)।

ধানমন্ডি থানা সূত্রে খবর,ভাঙচুর, লুট, অস্ত্র-সহ হামলার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। ছায়ানটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাতে একদল লোক জোর করে সাংস্কৃতিক কেন্দ্রের ছ’তলা ভবনে প্রবেশ করে। তার পরেই ভাঙচুর শুরু করে তারা। ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। সেখানে যত সিসি ক্যামেরা ছিল, সব ভাঙা হয়েছে। সব অডিটোরিয়াম, ঘর লন্ডভন্ড করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে ছায়নট। সেখানে সই রয়েছে ছায়ানটের সভাপতি সারোয়ার আলি এবং সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার।
কী হয়েছিল? (Bangladesh News)
গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর পরে ভাঙচুরের অভিযোগ ওঠে ছায়ানটে। ঘটনার বেশ কিছু ভিডিয়ো, ছবি প্রকাশ্যে আসে (যদিও সেই ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Bengal Liberty)। তাতে দেখা গিয়েছিল, ছায়ানটে প্রবেশ করে হারমোনিয়াম, তবলা আছড়ে ভেঙে ফেলা হচ্ছে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে আসবাবপত্র।অভিযোগ, কট্টর ইসলামপন্থী স্লোগান দিতে দিতে সংগঠিত ভাবে মিছিল করে গিয়ে সেখানে হামলা চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বই। ভেঙে ফেলা হয় অসংখ্য বাদ্যযন্ত্রও।বিক্ষোভকারীরা ছিঁড়ে দেয় ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সনজীদা খাতুনের ছবি। রেহাই পায়নি লালন, এমনকি বিদ্রোহী কবি নজরুল ইসলামের ছবিও।
