TMC MP Mausam Noor joins Congress
Bengal liberty Desk, ৩ জানুয়ারি, দিল্লি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মালদার রাজনীতিতে ফের বড়সড় রদবদল। তৃণমূল কংগ্রেস (TMC MP Mausam Noor joins Congress) ছেড়ে পুরনো দলে প্রত্যাবর্তন করলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর (Mausam Noor)। আজ, শনিবার দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস (Congress) দফতরে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি। প্রায় সাত বছর পর ফের একজোট হল মালদার (Malda) প্রভাবশালী কংগ্রেস পরিবার (Kotwali family)-যা জেলার রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল (TMC MP Mausam Noor joins Congress)।
দিল্লিতে যোগদান, রাজ্যসভা ছাড়ার সিদ্ধান্ত (TMC MP Mausam Noor joins Congress)

মাত্র কয়েক দিন আগেই তৃণমূলের তরফে মৌসম নূরকে (TMC MP Mausam Noor joins Congress) মালদহের চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের (co ordinator) দায়িত্ব দেওয়া হয়েছিল। হাবিবপুর (Habibpur), সুজাপুর (Sujapur), মোথাবাড়ি (Mothabari), বৈষ্ণবনগর (Baisnabnagar)। তার মধ্যেই নাটকীয় মোড়। কংগ্রেসে যোগ দিয়ে মৌসম জানান, তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং আগামী সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। যদিও তাঁর মেয়াদ আর কয়েক মাস বাকি, তবু আগেভাগেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি (TMC MP Mausam Noor joins Congress)।
‘মোহভঙ্গ নয়, পারিবারিক সিদ্ধান্ত’ (TMC MP Mausam Noor joins Congress)

যোগদানের পর মৌসম (TMC MP Mausam Noor joins Congress) বলেন, “আমি কংগ্রেস পরিবারেই ফিরেছি। কয়েক বছর তৃণমূলে ছিলাম, দল আমাকে কাজ করার সুযোগও দিয়েছে। তবে পরিবারগত ভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ করব। সেক্যুলারিজম (Secularism), ডেভেলপমেন্ট (Development) আর পিস (Peace)—এই কংগ্রেসের আদর্শ নিয়েই এগোব।” উল্লেখযোগ্য ভাবে, তৃণমূল (TMC MP Mausam Noor joins Congress) ছাড়ার কারণ হিসেবে তিনি কোনও অভিযোগ তোলেননি। সাংবাদিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আমাদের নেত্রী’ বলেই সম্বোধন করেন (TMC MP Mausam Noor joins Congress)।
কংগ্রেস–তৃণমূল–কংগ্রেস! মৌসমের রাজনৈতিক যাত্রাপথ (TMC MP Mausam Noor joins Congress)
২০০৯ ও ২০১৪ সালে কংগ্রেসের প্রতীকে মালদহ উত্তর থেকে লোকসভায় জয় পান মৌসম নূর (TMC MP Mausam Noor joins Congress)। কিন্তু ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC MP Mausam Noor joins Congress) যোগ দিয়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হওয়ায় রাজনৈতিক অঙ্ক বদলে যায়। ত্রিমুখী লড়াইয়ের সুযোগে আসনটি জিতে নেয় বিজেপি—খগেন মুর্মুর হাত ধরে। এর পর তৃণমূল তাঁকে রাজ্যসভার সাংসদ (TMC MP Mausam Noor joins Congress) মনোনীত করলেও ২০২৪ সালের লোকসভা বা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি।
কংগ্রেস পরিবারের ঐক্য ও রাজনৈতিক তাৎপর্য (TMC MP Mausam Noor joins Congress)

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মালদহের রাজনীতিতে গণিখান চৌধুরী এখনও ‘মিথ’। মৌসম নূরের (TMC MP Mausam Noor joins Congress) রাজনৈতিক পরিচিতিও মূলত সেই পরিবারের উত্তরাধিকার সূত্রেই। বর্তমানে পরিবারের আর এক সদস্য ঈশা খান চৌধুরী কংগ্রেসের টিকিটে মালদহ দক্ষিণের সাংসদ (TMC MP Mausam Noor joins Congress)। পরিবারের ঐক্য ফেরাতেই মৌসমের কংগ্রেসে প্রত্যাবর্তন-এমনটাই মনে করছে রাজনৈতিক মহল (TMC MP Mausam Noor joins Congress)।
দিল্লির যোগদান (TMC MP Mausam Noor joins Congress) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ, গোলাম আহমেদ মির, শুভঙ্কর সরকার ও ঈশা খান চৌধুরী। ঈশা বলেন, “অন্য দলে যাওয়ায় পরিবারে বিভাজন হয়েছিল। আজ সেই বিভাজন ঘুচে গেল।”
কংগ্রেসে আশার আলো, তৃণমূলে নির্লিপ্তি (TMC MP Mausam Noor joins Congress)
মৌসমের ঘরওয়াপসিতে মালদহ কংগ্রেসে (TMC MP Mausam Noor joins Congress) নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ দিন নিস্তেজ সংগঠনে ‘মরা গাঙে বাণ’ আসতে পারে—এমন প্রত্যাশা রয়েছে একাংশের। যদিও তাঁর প্রত্যাবর্তনে বাস্তবে কতটা সাংগঠনিক ও নির্বাচনী লাভ হবে, তা নিয়ে দলের অন্দরেই সংশয় রয়েছে। অন্যদিকে তৃণমূল শিবির এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ (TMC MP Mausam Noor joins Congress)।
সব মিলিয়ে, ছাব্বিশের আগে মৌসম নূরের (TMC MP Mausam Noor joins Congress) প্রত্যাবর্তন নিছক দলবদল নয়-মালদহের রাজনীতিতে কংগ্রেস পরিবারের ঐক্য এবং কংগ্রেসের পুনরুদ্ধারের চেষ্টার প্রতীক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই সমীকরণ ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে (TMC MP Mausam Noor joins Congress)।
